চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে সন্ত্রাসী হামলা আমরা কঠোর হাতে দমন করেছি: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৬ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: আমাদের দেশেও আমরা দেখি বোমা হামলা এবং সন্ত্রাসী হামলা। যা আমরা কঠোর হাতে দমন করেছি। আমি দেশবাসীকে বলবো সবাই সতর্ক থেকে কোথাও যদি এরকম অস্বাভাবিক কিছু তারা পায়, তাহলে তারা যেনো সাথে সাথে আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে  জানায়।

সন্ত্রাস এবং জঙ্গিবাদ থেকে দূরে থাকতে এবং এধরনের জঘন্য ঘটনায় কেউ যেন সম্পৃক্ত না হন সেদিকে সতর্ক থাকার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়ে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বলেন: এই ধরনের সন্ত্রাস-জঙ্গিবাদ থেকে যেন সকলেই দূরে থাকে, এ ধরনের ঘৃণ্য কাজের সঙ্গে কেউ যেন জড়িত না হয়। সেটাই আমার কাম্য।

প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা বুধবার রাতে জাতীয় সংসদে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ শহীদুজ্জামান সরকারের তারকা চিহ্নিত প্রশ্ন ১ এর উত্তর প্রদানের আগে তার প্রারম্ভিক বক্তব্যে একথা বলেন।

Banglabid

এর আগে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম এমপির নাতি জায়ান চৌধুরী কলম্বোতে বোমা হামলায় নিহতের ঘটনা, ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকাণ্ড, বনানী এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ারম্যান সোহেল রানার মৃত্যু এবং নিউজিল্যান্ডের ক্রাইষ্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনার প্রেক্ষিতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়।

প্রধানমন্ত্রী শ্রীলংকায় বোমা হামলায় ছোট্ট শিশু জায়ান চৌধুরী নিহত হবার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে নিহত জায়ানের আহত বাবার দ্রুত আরোগ্য কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী বলেন: এই ধরনের সন্ত্রাস, জঙ্গিবাদ, বোমা হামলার নিন্দা জানানোর ভাষা আমার নেই। আমি এর তীব্র নিন্দা জানাই। যারা ছোট্ট শিশু নিষ্পাপ তারা কেন এভাবে জীবন দেবে।

Reneta

তিনি বলেন: ঠিক এর কিছুদিন আগেই নিউজিল্যান্ডের একটি মসজিদে সরাসরি গুলি করে নারী, পুরুষ শিশুসহ অনেকগুলো মানুষকে হত্যা করা হলো।

নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ ক্রিকেট দল সে সময় অল্পের জন্য প্রাণে বেঁচে যায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন: আমাদের ক্রিকেট টিম সেখানে ছিল, খুব অল্পের জন্য তাঁরা বেঁচে গিয়েছিল।

তিনি বলেন: সন্ত্রাস-জঙ্গিবাদ কখনও মানুষের কোন কল্যাণ বয়ে আনতে পারে না।

সম্প্রতি সোনাগাজিতে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা নুসরাত জাহান রাফির প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘নুসরাতের সাথী যারা তার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মারলো। যে একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। এই ধরনের ঘটনাগুলো সমগ্র মানবজাতির জন্যই অকল্যাণকর। আমরা চাইনা এ ধরনের ঘটনা পৃথিবীর কোথাও আর ঘটুক।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা সন্ত্রাসী এবং জঙ্গিবাদি তাদের কোন ধর্ম নাই, দেশ কাল পাত্র নাই, জঙ্গি জঙ্গিই সন্ত্রাসী, সন্ত্রাসীই। ইসলাম শান্তির ধর্ম এবং কখনো জঙ্গিবাদ সমর্থন করে না। এরা আমাদের পবিত্র ধর্মটাকেই সমগ্র মানবজাতির কাছে হেয় প্রতিপন্ন করে দিচ্ছে। কেবল ইসলাম নয়, সকল ধর্মেই শান্তির বাণী প্রচার করা হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘কিছু লোক ধর্মীয় উন্মাদনায় মানুষের প্রতি যে আঘাত আনে, জীবন কেড়ে নেয়, এটা মানব জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং কষ্টকর।

প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় বোমা হামলার ঘটনায় শেখ ফজলুল করিম সেলিম এমপির নাতি জায়ান চৌধুরীর মৃত্যুর প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘একটা ছোট বাচ্চা মাত্র ৮ বছর বয়স, আজকে সে আমাদের মাঝে নেই। তাঁর বাবাও মৃত্যুশয্যায়, বাবাকে এখনও জানতে দেয়া হয়নি যে, জায়ান নেই। সে বারবার খুঁজছে। আর তাঁর মা বা পরিবার কেমন সময় অতিবাহিত করছে তা আপনারা বুঝতেই পারছেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় সংসদসন্ত্রাস ও জঙ্গিবাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চিত্রকর্মে জবিতে যৌন নিপীড়নের প্রতিবাদ

পরবর্তী

ফায়েদাবাদ গণকবরস্থানে চিরনিদ্রায় শায়িত সালেহ আহমেদ

পরবর্তী

ফায়েদাবাদ গণকবরস্থানে চিরনিদ্রায় শায়িত সালেহ আহমেদ

রাসেলকে নিয়ে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT