চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশে ভালো চলচ্চিত্রের পৃষ্ঠপোষক নেই’

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৯:১৯ পূর্বাহ্ণ ০১, জুন ২০১৫
বিনোদন
A A

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা চলচ্চিত্র এবং সেরা পরিচালকসহ ১৭ ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় ইমপ্রেসের চলচ্চিত্র ‘মৃত্তিকা মায়া’। আর এবার সার্ক চলচ্চিত্র উৎসবে দ্বিতীয় শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে রৌপ্য পদক জয়।

সোমবার চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বলেছেন গুণী এই পরিচালক। তিনি জানালেন তার প্রথম চলচ্চিত্রের এমন সাফল্য নিয়ে আনন্দের অনুভূতি আর বাংলা চলচ্চিত্রের সাম্প্রতিক হাল নিয়ে কিছু হতাশার কথা।

‘মৃত্তিকা মায়া’ তার পরিচালিত প্রথম চলচ্চিত্র। যদিও এর আগে কিছু টেলিভিশন নাটক এবং একটি শর্টফিল্ম তৈরি করেছেন গাজী রাকায়েত। তবে প্রথম চলচ্চিত্রের এমন সাফল্যে খুবই গর্বিত তিনি।

Banglabid

দর্শকদের ভালোবাসা, বিচারকদের বিশ্লেষণে তার চলচ্চিত্রের এতো প্রশংসা তাকে ভবিষ্যতে আরো ভালো চলচ্চিত্র নির্মাণে প্রেরণা দিচ্ছে। এমনকি সার্ক চলচ্চিত্র উৎসবে এক বিচারক তার চলচ্চিত্রকে ‘ইটস দ্যা বেস্ট ফিল্ম’ বলে যে স্বীকিৃতি দিয়েছেন তাকে পাথেয় মনে করছেন তিনি।

জীবন ঘনিষ্ঠ ‘মৃত্তিকা মায়া’র কাহিনী তার নিজেরই লেখা। এমন লেখার প্রেরণা কিভাবে পেলেন? জবাবে রাকায়েত বললেন, যখন লেখেন, তখন দেশের মাটি এবং মানুষের কথাই তার মনকে আস্তরিত করে রাখে। দেশের মাটিকে ভালোবাসেন এবং জীবনের এই অনুভূতিগুলোকে শিল্পে রূপ দিতে তার ভালো লাগে।

তিনি বলেন, প্রত্যেক চলচ্চিত্রকারের একটি নিজস্ব বৈশিষ্ট্য থাকা উচিত। তা হলে কার চলচ্চিত্র তাকে প্রেরণা? উত্তরে বললেন, সত্যজিৎ রায়। তার ছবি দেখে মুগ্ধ হন।

Reneta

কিন্তু নিজের চলচ্চিত্র তার নিজের মতো করেই বানাতে চান। সত্যজিতের :পথের পাঁচালি’ তার প্রিয় চলচ্চিত্র। আরো প্রিয় আকিরা কুরোশাওয়া’র ‘রেড বিয়ার্ড’।

মুক্তিযুদ্ধ নিয়ে চলচ্চিত্র বানাতে চান কিন্তু আবার ভয়ও পান। কারণ মুক্তিযুদ্ধ নিয়ে চলচ্চিত্র বানালে বঙ্গবন্ধু’র বিষয় এমনিতেই এসে যাবে। ওই চলচ্চিত্র পাঁচ বছর চলবে এক সরকারের সময়, আবার আরেক সরকার আসলে তা ব্যান্ড করে দেবে।

গাজী রাকায়েত বলেন, বাংলাদেশের চলচ্চিত্রে একটা বিপ্লব দরকার যেমনটা হয়েছে ইরানি চলচ্চিত্রের ক্ষেত্রে।

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ভালো চলচ্চিত্রের জন্য পৃষ্ঠপোষক নেই উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক বা প্রথাবিরোধী চলচ্চিত্র বানাবেন কী করে? বাংলাদেশেতো এর কোনো পৃষ্ঠপোষকই নেই। আর দর্শকদের বরাবর যেভাবে সস্তা জিনিস দিয়ে মূর্খ করে রাখা হয়েছে, তাতে তারা তার সিনেমা দেখবেনই না।

রাকায়েত বলেন, অনেক কষ্ট লাগে যখন দেখেন জীবনঘনিষ্ঠ সিনেমায়ও দর্শক টানার জন্য সস্তা উপাদানের ব্যবহার করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইমৃত্তিকা মায়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকার খাবার ঐতিহ্যের স্বাদে যেন ইতিহাসের গল্প বলে

আগস্ট ৯, ২০২৬
ছবি; সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালী খুলতে যে ৬ শর্ত দিল ইরান

আগস্ট ৯, ২০২৬

মেসির বাবা হোর্হে মেসির মৃত্যু, বিশ্বজুড়ে শোক

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

এক-এগারোর সময়ে তারেক রহমানকে যেভাবে নির্যাতন করা হয়

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT