চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে বছরে স্তন ক্যান্সারে আক্রান্ত হয় প্রায় ১৫ হাজার মানুষ

১২:৫৬ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০১৬
স্বাস্থ্য
A A

প্রতি বছর বাংলাদেশে স্তন ক্যান্সারে আক্রান্ত হয় প্রায় ১৫ হাজার মানুষ। আর এ রোগে মারা যায় ৭ হাজারেরও বেশি। কিন্তু ভয়াবহ এই প্রাণঘাতী রোগে আক্রান্ত একজন মানুষ পরিবার, সমাজ এবং সরকারের কাছ থেকে কতটা সহমর্মিতা ও সহায়তা পাচ্ছেন তার বাস্তব চিত্র একটি দুশ্চিন্তার বিষয়।

ক্যান্সার প্রতিরোধ ও গবেষণা কেন্দ্র (সিসিপিআর) আয়োজিত ‘স্তন ক্যান্সারের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব ও উত্তরণে করণীয়’ শীর্ষক মুক্ত আলোচনায় এ তথ্য জানানো হয়। স্তন ক্যান্সারের ভয়াবহ প্রভাব ও সামাজিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা।

বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম, এর উদ্যোক্তা সিসিপিআর এবং মোর্চাভুক্ত বিভিন্ন সংগঠন অক্টোবর মাস জুড়ে স্তন ক্যান্সার সচেতনতা বৃদ্ধিতে বিস্তারিত কর্মসূচি পালন করছে।

আলোচনায় বক্তারা জানান, গত ১০ অক্টোবর স্তন ক্যান্সার সচেতনতা দিবসে সমাজের বিভিন্ন শ্রেণীপেশার মানুষের অংশগ্রহণ ছিল প্রত্যাশাতীত। জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রেখেছে। শহরের সীমানা পেরিয়ে সচেতনতা কার্যক্রমকে এখন বিস্তীর্ণ জনপদের প্রান্তিক মানুষের কাছে পৌঁছানোর উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট সংগঠনগুলো।

স্তন ক্যান্সারে আক্রান্ত মানুষগুলোর শারীরিক যন্ত্রণা ও সামাজিক অসহযোগিতার পাশাপাশি ‘সবার জন্য স্বাস্থ্য সুরক্ষা’র সাম্প্রতিক বৈশ্বিক অঙ্গীকারে স্বাক্ষরকারী বাংলাদেশের দরিদ্র ক্যান্সার রোগীদের চিকিৎসা-ব্যয় লাঘবে রাষ্ট্রের কী ধরণের সাহসী পদক্ষেপ নেয়া দরকার এবং বিকল্প অর্থায়নে কী করা যেতে পারে  – এ ধরণের প্রশ্ন সামনে নিয়ে আয়োজিত হয় মুক্ত আলোচনাটি।

সারা বিশ্বের মতো বাংলাদশের  নারীদের মধ্যে প্রথম অবস্থানে আছে স্তন ক্যান্সার। নারী-পুরুষ মিলিয়ে হিসেব করলেও স্তন ক্যান্সারের স্থান শীর্ষে, প্রতি বছর নতুন করে আক্রান্তের হার এবং মৃত্যুর হার – দুই ক্ষেত্রেই।

Reneta

বাংলাদেশের জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালভিত্তিক ক্যান্সার নিবন্ধনের ২০১৪ সালের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, নারী ক্যান্সার রোগীদের মধ্যে সবচেয়ে বেশি (২৭.৪%) স্তন ক্যান্সারে আক্রান্ত। নারী-পুরুষ নির্বিশেষে এই ক্যান্সারের স্থান দ্বিতীয় (১২.৫%)। এক্ষেত্রে শীর্ষে অবস্থান ফুসফুসের ক্যান্সারের (১৭.৯%)। স্তন ক্যান্সারের রোগীদের গড় বয়স প্রায় ৪৩ বছর।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্যান্সারব্রেস্ট ক্যান্সারস্তন ক্যান্সার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

জুন ৩, ২০২৬

ব্রাজিলের হেক্সা মিশনে মরক্কো-স্কটল্যান্ড চ্যালেঞ্জ

জুন ৩, ২০২৬

ফোর্বসের ৩০ এশিয়া তালিকায় বাংলাদেশি তরুণী নাফিরা

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন নিঃসঙ্গ মায়ের মৃত্যু ও আমাদের নৈতিক পরাজয়

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

জুন ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT