চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে আসতে মালিঙ্গার ‘শেষ ভরসা’ হাথুরুসিংহে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৯ পূর্বাহ্ণ ৩০, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি দলে ঠাঁই হয়নি। ঠাঁই হয়নি বাংলাদেশ সফরের প্রাথমিক দলেও। লাসিথ মালিঙ্গা তবু ‘শেষ ভরসা’ হাথুরুসিংহের নজর কেড়ে বাংলাদেশ সফরে আসতে চান।

ক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশ সফরের অনুশীলন শুরু হওয়ার দিন মালিঙ্গা ‘নেট বোলার’ হিসেবে বল করতে আসেন। অথচ তার আসার কথা ছিল না। কারণ ২৩ সদস্যের প্রাথমিক দলেই তিনি নেই।

চলতি বছরের জুন মাসের দিকে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রীর সঙ্গে মালিঙ্গার বিবাদের খবর পাওয়া যায়। ক্রীড়ামন্ত্রী দাইয়াশ্রী জয়শেখর লঙ্কান বোর্ডে বেশ প্রভাবশালী।

মালিঙ্গাকে কেন জাতীয় দলে রাখা হয়নি সে বিষয়ে কিছু বলেনি শ্রীলঙ্কান নির্বাচকরা। মালিঙ্গা বলছেন, বাদ পড়ার উত্তর তিনি জানতে চান।

হাথুরুসিংহে শ্রীলঙ্কার দায়িত্ব নেয়ার পর শুরু থেকে বেশ কিছু পরিবর্তন আনার চেষ্টা করছেন। নির্বাচক কমিটিতেও থাকবেন তিনি। ক্রিকইনফো ইঙ্গিত দিয়েছে, মালিঙ্গা এখন সেদিকেই তাকিয়ে। যদি নতুন কোচের নজর কাড়তে পারেন।

সর্বশেষ কয়েক মাসে তারকা পেসারের ফর্ম খুব একটা ভালো যাচ্ছে না। বিপিএলে বেশ খরুচে বোলিং করে ৮ ম্যাচে ৮ উইকেট পান। ২০১৫ সালে বড় ধরনের ইনজুরি থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন। সেই থেকে জাতীয় দলে ফর্ম একদম খারাপ না হলেও বোলিং ফিগার তার নামের সঙ্গে বেমানান।

Reneta

‘যদি তারা আমাকে নেয়, আমি প্রস্তুত। কিন্তু আমি কেন বাইরে সেটা এখনো জানি না। এই বছর ১৩ ম্যাচে আমি ১০ উইকেট নিয়েছি। ১৪ বছরের ক্যারিয়ারে এই প্রথম বেশি উইকেট নিতে পারিনি। বুঝতে হবে আমি ইনজুরি থেকে ফিরেছি। তাছাড়া ওই ১৩ ম্যাচে ফিল্ডাররা আমার ১২টি ক্যাচ মিস করেছে।’ ক্রিকইনফোকে বলছিলেন মালিঙ্গা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লাসিথ মালিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

চতুর্থবারের মতো ইংল্যান্ড সেমিফাইনালে

জুলাই ১২, ২০২৬

‘অনেকেই ঠাট্টা করে আর্জেন্টিনাকে বলতো আরজেতেনা’

জুলাই ১২, ২০২৬

বিশ্বকাপে প্রথমবার ‘মিসটেকেন আইডেন্টিটি’ নিয়মে লাল কার্ড, কী এই আইন

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কক্সবাজারে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার ম্যাচ দেখার সময় হেডফোন কানে, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT