চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের সামনে তিনশ ছাড়ানো লক্ষ্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ণ ২৬, জুলাই ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

শুরু এবং শেষের বোলিং হলো দেখার মতো। মাঝের বড় সময়টাতে নির্বিষ বোলিং আর দুর্বল ফিল্ডিংয়ের বিপরীতে শ্রীলঙ্কার সাবলীল ব্যাটিং। বিশেষ করে কুশল পেরেরার ১১১ রানের বিধ্বংসী ইনিংসটি। তাতে স্বাগতিকদের সংগ্রহ প্রত্যাশিতভাবেই ছাড়িয়েছে তিনশ। প্রেসাদাসায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি জিততে বাংলাদেশকে করতে হবে ৩১৫ রান।

৪০ ওভারে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তোলে ২৪৫। তখন মনে হচ্ছিল সাড়ে তিনশ করে ফেলাও অসম্ভব নয়। স্লগওভারে মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম দ্রুত কয়েকটি উইকেট তুলে নিলে ৩১৪ রানে থামে স্বাগতিক শ্রীলঙ্কা। তারা হারায় ৮ উইকেট। শেষ ১০ ওভারে তোলে ৬৯ রান।

শফিউল তিনটি ও মোস্তাফিজ নেন দুটি উইকেট। একটি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন ও সৌম্য সরকার।

শেষে ভাল বোলিং করলেও মোস্তাফিজ এ ম্যাচে ছিলেন সবচেয়ে খরুচে। ১০ ওভারে দেন ৭৫ রান। প্রায় তিন বছর পর ওয়ানডে খেলতে নামা শফিউল দেন ৯ ওভারে ৬২। বিশ্বকাপে বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সৌম্য সরকারের ইকোনমি সবচেয়ে ভাল। ৫ ওভারে দেন মাত্র ১৭ রান।

নিজের শততম ওয়ানডে ম্যাচকে স্মরণীয় করতে পারেননি রুবেল। ৯ ওভারে ৫৪ রান দিয়েছেন। এছাড়া মিরাজ ৯ ওভারে ৫৬, মোসাদ্দেক হোসেন সৈকত ৭ ওভারে দেন ৪৫। কাঁধের চোট কাটিয়ে দীর্ঘদিন পর বল হাতে নেয়া মাহমুদউল্লাহ রিয়াদ করেন ১ ওভার। দেন ৪ রান।

টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার শুরুটা ছিল ধীরগতির। রানের চাকা সচল হতে শুরু করে প্রথম উইকেট পড়ার পর। তিনে নামা কুশল প্রেসাদাসার ২২ গজে নামতেই ঝড়ের বেগে আসতে থাকে রান। এ বাঁহাতি মাত্র ৮২ বলে সেঞ্চুরি পূর্ণ করে শ্রীলঙ্কাকে দেখান বড় সংগ্রহের পথ।

বোলারদের শাসন করে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। ৯৯ বলে ১১১ রান করে সৌম্যকে  উইকেট দিয়ে ফেরেন সাজঘরে। এ বাঁহাতির ইনিংসে ছিল ১৭টি চার ও একটি ছয়ের মার।

এছাড়া অ্যাঞ্জেলো ম্যাথুস ৪৮, কুশল মেন্ডিস ৪৩, লঙ্কান অধিনায়ক ও ওপেনার দিমুথ করুনারত্নে করেন ৩৬ রান। আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষবার ব্যাট হাতে নামা লাসিথ মালিঙ্গা ৬ রানে অপরাজিত থাকেন। এ ম্যাচ দিয়েই অবসরে যাচ্ছেন এই লঙ্কান পেসার।

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডেলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

পরবর্তী

রোহিঙ্গারা বাংলাদেশের পাসপোর্ট পায় কীভাবে?

পরবর্তী
ফাইল ফটো

রোহিঙ্গারা বাংলাদেশের পাসপোর্ট পায় কীভাবে?

মালিঙ্গার তোপে শুরুতেই হোঁচট

সর্বশেষ

দ্রোহ-প্রেম-সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ

আগস্ট ২৭, ২০২৬

বিপর্যস্ত নেপাল: উদ্ধারে এগিয়ে এল যেসব দেশ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদিতে অগ্নিকাণ্ড: শনাক্ত ৯ বাংলাদেশির লাশ আজ দেশে আসছে

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা: কীভাবে তৈরি হলো মৃত্যুফাঁদ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT