চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের লেখকদের কাছ থেকে পাওয়া উপদেশ

আনিসুল হক আনিসুল হক
৮:৩৫ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০১৭
শিল্প সাহিত্য
A A

আমি ছাত্রাবস্থা থেকেই দেশের বড় বড় লেখকদের কাছে যাই। তাদের উপদেশ শুনি। কিছু টিপস আমি তাদের কাছ থেকে পেয়েছিলাম—

১. কখনো বিনয় করে বলবেন না যে আপনার কবিতা কিছু হয় না। তাহলে সবাই বলবে, ও নিজেই স্বীকার করেছে ওরটা হয় না। কাজেই ও আর কী লিখবে।—কবি শামসুর রাহমান

২. ডোন্ট রুইন ইয়োর ​স্টোরিজ উইথ ফ্যাক্টস-সত্য ঘটনা বলে গল্প নষ্ট করো না। এটা মুহম্মদ জাফর ইকবাল স্যারকে একজন মার্কিন লেখিকা বলেছিলেন।—মুহম্মদ জাফর ইকবাল।

৩. তুমি যদি কবি হতে চাও, গদ্য লিখবে না। একবার গদ্য লিখলেই কেউ আর তোমাকে কবি বলবে না।––কবি মহাদেব সাহা

৪. তুমি কেন ডাকনাম ব্যবহার করবে? আনিসুল হক তো খুব সুন্দর একটা নাম। এই নামে লেখো। তা না হলে ভবিষ্যতে পস্তাতে হবে।––কবি হেলাল হাফিজ।

৫. পড়ার বাইরে তরুণ লেখকদের জন্য আমার তিনটা উপদেশ আছে্ড়ো—পড়ো, পড়ো এবং পড়ো।—সৈয়দ শামসুল হক

৬. লেখার মধ্যে হুক থাকতে হয়। হ্যাংগার কাপড় ঝুলিয়ে রাখে, কিন্তু হ্যাংগারকে ঝুলিয়ে রাখে কে? হুক। লেখায় হুক থাকবে, যা পাঠককে আটকে রাখে।––খন্দকার আশরাফ হোসেন

৭. নাটকে থাকতে হয় নাটকীয়তা। এর পর কী? এর পর কী?—বেলাল বেগ।

৮. বড় উপন্যাস লেখো। তোমার ৫টা ছোট উপন্যাস একখানে করলেই কিন্তু একটা বড় উপন্যাস হবে। উপন্যাসে তা করা যায়।—আবদুল্লাহ আবু সায়ীদ

৯. তার দ্বারা লেখা হবে, যার মধ্যে বেদনা আছে, মানুষের জন্য বেদনা। আর আছে অন্য লেখকদের প্রতি শ্রদ্ধা।—আবদুল্লাহ আবু সায়ীদ

১০. তোমার উপন্যাসে তুমি বইয়ে পড়া অভিজ্ঞতা ব্যবহার করেছ। জীবনের অভিজ্ঞতা লেখো।—আবদুল্লাহ আবু সায়ীদ

১১. এত বিনয়ী হয়ো না যে আত্মবিশ্বাস চলে যায়, এত অহঙ্কারী হয়ো না যে শিল্পের ক্ষুধা চলে যায়।–––সৈয়দ শামসুল হক

১২. আমরা হাসি কাউকে অপদস্থ বা বিব্রত হতে দেখলে। (হাসির নাটক কীভাবে লিখতে হয় প্রসঙ্গে হুমায়ূন আহমেদ)

১৩. কবি হতে হলে লেগে থাকতে হয়। লেগে থাকাটাই আসল–––কবি মোহাম্মদ রফিক।

১৪. যে মেয়ে লিখতে ​পারে, তার সঙ্গে কখনো সম্পর্কের ব্যাপারে মাত্রা অতিক্রম করবে না।–––কবি আহসান হাবীব বলেছিলেন আরেক লেখককে, আমি সেই লেখকের কাছ থেকে শুনেছি।

১৫. বড় লেখকেরা সাধারণত নিরীক্ষা করেন না, নিরীক্ষা করেন সাধারণত ছোট লেখকেরা।–––কবি সাজ্জাদ শরিফ।

১৬. রবীন্দ্রনাথের কাছ থেকে আমরা শিখেছি যে বাংলা ভাষা বড় বাক্য নিতে পারে না।–––অধ্যাপক ড. আনিসুজ্জামান

ট্যাগ: আনিসুল হক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অপরাজিত থেকেই শেষ ষোলোয় বাংলাদেশ

পরবর্তী

রেহানের সঙ্গে হাবিবের বিবাহ বিচ্ছেদ

পরবর্তী
হাবিব ও রেহান

রেহানের সঙ্গে হাবিবের বিবাহ বিচ্ছেদ

ফাইল ছবি

বন্ধ ট্রানজিট চালু করতে বিজিবিকে মিয়ানমারের চিঠি

সর্বশেষ

মেঘনা নদীর পানি শোধন প্রকল্পে ডেনমার্কের সহায়তা: প্রতিদিন মিলবে ৯৫ কোটি লিটার পানি

আগস্ট ২৫, ২০২৬

সপরিবারে শিক্ষক গণপতি হত্যা: দ্রুত চার্জশিট দেওয়ার উদ্যোগ

আগস্ট ২৫, ২০২৬

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

বদনজর থেকে বাঁচার দোয়া: ইসলামের আলোকে গুরুত্ব, আমল ও করণীয়

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT