চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৬ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের এলাহাবাদ হাইকোর্ট স্কুলের নির্ধারিত ইউনিফর্মের সঙ্গে হিজাব বা স্কার্ফ পরার অনুমতি চেয়ে করা একটি রিট আবেদন খারিজ করে দিয়েছেন। আদালত বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত পোশাকবিধি মেনে চলা শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক এবং ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে সেই বিধিতে পরিবর্তন আনার আইনি অধিকার নেই।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, গত ২১ আগস্ট বিচারপতি জেজে মুনির ও বিচারপতি ইন্দ্রজিৎ শুক্লার সমন্বয়ে গঠিত এলাহাবাদ হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। প্রয়াগরাজের একটি বেসরকারি স্কুলের এক ছাত্রীর পক্ষে তার মা এই রিট আবেদন করেন।

দশম শ্রেণি পাস করার পর একই স্কুলে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করেন ওই ছাত্রী। একই সঙ্গে স্কুলের নির্ধারিত ইউনিফর্মের সঙ্গে অতিরিক্ত হিসেবে স্কার্ফ বা হিজাব পরার অনুমতি চান তিনি। রিটে ওই ছাত্রীর পক্ষ থেকে দাবি করা হয়, হিজাব পরা ইসলামী ধর্মীয় রীতির একটি অপরিহার্য অংশ। ষষ্ঠ শ্রেণি থেকে তিনি ওই স্কুলে হিজাব পরে আসছেন বলেও আবেদনে উল্লেখ করা হয়।

তবে আদালত এ যুক্তি গ্রহণ করেননি। রায়ে বলা হয়, একই ধর্মীয় সম্প্রদায়ের আরও অনেক ছাত্রী ওই স্কুলে পড়াশোনা করলেও আবেদনকারী ছাড়া অন্য কাউকে স্কার্ফ বা হিজাব পরতে দেখা যায়নি। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের ছবি পর্যবেক্ষণ করে আদালত এ বিষয়টি উল্লেখ করেন।

হিজাব পরা ইসলামী বিশ্বাসের অপরিহার্য অংশ আবেদনকারীর এমন দাবিও নাকচ করে দেন বিচারপতিরা। আদালত বলেন, এ ধরনের বিষয়ে বিভিন্ন হাইকোর্টের রায়ে হিজাব পরাকে নারীদের জন্য এমন কোনো অপরিহার্য ধর্মীয় চর্চা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি, যার অনুপস্থিতিতে ধর্মীয় বিশ্বাস ক্ষতিগ্রস্ত হবে।

আদালতের পর্যবেক্ষণ, হিজাবকে অপরিহার্য ধর্মীয় চর্চা হিসেবে দাবি করার পক্ষে রিট আবেদনে যথেষ্ট জোরালো যুক্তি বা প্রমাণ উপস্থাপন করা হয়নি।

ট্যাগ: ভারতস্কুল ড্রেস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

পরবর্তী

সপরিবারে শিক্ষক গণপতি হত্যা: দ্রুত চার্জশিট দেওয়ার উদ্যোগ

পরবর্তী

সপরিবারে শিক্ষক গণপতি হত্যা: দ্রুত চার্জশিট দেওয়ার উদ্যোগ

মেঘনা নদীর পানি শোধন প্রকল্পে ডেনমার্কের সহায়তা: প্রতিদিন মিলবে ৯৫ কোটি লিটার পানি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তথ্য গোপন করে মস্কোয় মার্কিন সামরিক বিমান অবতরণে যা জানা গেল

আগস্ট ২৫, ২০২৬

শুক্রবারের বদলে কেন বুধবার মুক্তি পাচ্ছে ‘টক্সিক’?

আগস্ট ২৫, ২০২৬

ঈদে মিলাদুন্নবীতে সর্বোচ্চ নিরাপত্তা, বোম্ব ডিসপোজাল ইউনিট-ডগ স্কোয়াড প্রস্তুত

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দ্বৈত নাগরিকত্ব নিয়ে যা বললেন আইনমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিন বাহিনীর প্রধানগণ।

“সশস্ত্র বাহিনীকে আধুনিক ও চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার”

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT