চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেহানের সঙ্গে হাবিবের বিবাহ বিচ্ছেদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৮ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০১৭
বিনোদন
A A
হাবিব ও রেহান

হাবিব ও রেহান

‘আমি একটি খবর সবার সঙ্গে শেয়ার করতে চাই। গত ১৯ জানুয়ারি দুর্ভাগ্যক্রমে আমার এবং রেহানের সমঝোতামূলক বিবাহ বিচ্ছেদ হয়। আসলে মানুষের পারস্পরিক সম্পর্কে টানাপোড়েনের ঘটনা নতুন কিছু নয় এবং আমাদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু নয়। বিগত ৫ বছরে আমরা একে অপরকে জেনেছি। ক্রমে বুঝতে পারি যে, আমাদের লাইফস্টাইল ভিন্ন। এক পর্যায়ে আমরা দু’জনেই এটা উপলব্ধি করি যে, আলাদা হয়ে যাওয়াটাই আমাদের দুজনের শান্তিপূর্ণ জীবন-যাপনের জন্য সবচাইতে উত্তম সমাধান।’ আজ বিকালে ফেসবুকে এই স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব।

২০১১ সালের ১২ অক্টোবর হাবিব পারিবারিক পছন্দে বিয়ে করেন চট্টগ্রামের মেয়ে রেহান চৌধুরীকে। অনেক দিন যাবৎ​ তাদের সম্পর্ক নিয়ে নানা কথা শোনা যায়। কিন্তু এ ব্যাপারে হাবিব কখনোই পরিস্কার করে কিছু বলেননি। আজ বিকেলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেই বিবাহ বিচ্ছেদের কথা সবাইকে জানালেন।

তাদের একটি পুত্র সন্তান রয়েছে। এ ব্যাপারে হাবিব বলেন, ‘আমাদের একটি পুত্র সন্তান আছে। তার নাম আলীম ওয়াহিদ। তার উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুন্দর মানসিক বিকাশের কথা সর্বাধিক গুরুত্ব সহকারে বিবেচনা করছি আমরা। তাই আমি সবসময় চাইব, আমার ও রেহানের মধ্যে সবসময় একটি পারস্পরিক সম্মানজনক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকুক।’
তিনি সবাইকে অনুরোধ করেন, ‘দুঃখজনক হলেও মানুষের জীবনে এরকম ঘটনা ঘটতেই পারে। সেই সঙ্গে আমি সবাইকে এটাও বিনীত অনুরোধ করব, এই ঘটনাকে কেন্দ্র করে কোন অতিরঞ্জিত ও মুখরোচক সংবাদ প্রচার করা থেকে বিরত থাকার জন্য।’
২০০৩ সালে হাবিব প্রথম বিয়ে করেন লুবায়নাকে। সেটি ছিল তাদের প্রেমের বিয়ে। মনের অমিল হওয়ায় একসময় তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে।

 

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের লেখকদের কাছ থেকে পাওয়া উপদেশ

পরবর্তী

বন্ধ ট্রানজিট চালু করতে বিজিবিকে মিয়ানমারের চিঠি

পরবর্তী
ফাইল ছবি

বন্ধ ট্রানজিট চালু করতে বিজিবিকে মিয়ানমারের চিঠি

এবারও বৃষ্টির মৌসুমে প্রিমিয়ার লিগ

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT