চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৯৮ রানের পাহাড় ডিঙাতে হবে বাংলাদেশকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৭ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম ইনিংসে ২০৫-এ অলআউট হয়ে যাওয়া বাংলাদেশকে ৩৯৮ রানের লক্ষ্য দিয়েছে আফগানিস্তান। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ১৩৭ রানের লিড নেয়ার পর সফরকারীরা দ্বিতীয় ইনিংসে করেছে ২৬০।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৮ উইকেটে ২৩৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করা আফগানিস্তানের ইনিংসে যোগ হয় আরও ২৩ রান। আফসার জাজাই ৪৮ রানে অপরাজিত থাকেন।

প্রায় ছয় মাস পর দীর্ঘ পরিসরের ম্যাচ খেলতে নামা বাংলাদেশকে মহাচাপে রেখেছে টেস্ট পরিবারের নবীন সদস্য আফগানিস্তান। সাকিব আল হাসানের দলকে পাহাড়সম লক্ষ্য দিয়েছে তারা। ৩৯৮ কিংবা এরবেশি রান তাড়া করে ক্রিকেট বিশ্বে জয়ের ঘটনাই আছে মোটে তিনটি।

আফগানিস্তান-৩৪২ ও ২৬০, বাংলাদেশ-২০৫

টেস্ট ক্রিকেটে ১৯ বছরের পথচলায় চতুর্থ ইনিংসে বাংলাদেশ সর্বোচ্চ ২১৯ রান তাড়া করে জিতেছিল, ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে। পরিসংখ্যানই বলছে বাংলাদেশকে ‘অসম্ভব’ এক পথ পাড়ি দেয়ার চ্যালেঞ্জে ফেলেছে রশিদ খানের দল। সাগরিকায় নতুন ইতিহাস লিখতে না পারলে হারের লজ্জায় নীল হতে হবে। টেস্টের পুরো দুই দিন থেকে যাওয়ায় ড্রয়ের চিন্তা করাও এ ম্যাচে কঠিন।

সকালের বৃষ্টি নির্ধারিত সময়ে শুরু হতে দেয়নি চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা। এক ঘণ্টা ৫০ মিনিট পর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়ায় বল। বিলম্বে শুরু হয়ে ছোট হয়ে এসেছে প্রথম সেশন। দুপুর একটায় লাঞ্চ বিরতিতে যাবে বাংলাদেশ ও আফগানিস্তান দল।

Reneta

দ্বিতীয় সেশন হবে দুই ঘণ্টার। চা-বিরতির পর দিনের শেষ সেশনের সময় বাড়ানো হয়েছে ৪০ মিনিট। বিকাল ৫টা ৪০ মিনিট পর্যন্ত চলবে চতুর্থ দিনের খেলা।

সিরিজের একমাত্র টেস্টে প্রথমে ব্যাট করে আফগানিস্তান ৩৪২ রান তোলে। জবাবে বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছিল ২০৫ রানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে ডা. শফিকুর রহমান এমপি

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকার দেরি করছে কেন? জামায়াত আমিরের প্রশ্ন

আগস্ট ৭, ২০২৬

জেনে নিন রাষ্ট্রপতি নির্বাচনের আদ্যোপান্ত

আগস্ট ৭, ২০২৬

হাসানের ৪ উইকেট, দ্বিতীয় ইনিংসে কোন পথে হাঁটছে বাংলাদেশ?

আগস্ট ৭, ২০২৬

আসর মাতিয়ে আর বাড়ি ফেরা হলো না পেহেলী ভৈরবীর

আগস্ট ৭, ২০২৬

কক্সবাজার সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT