চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের মানুষ

গোধূলি খান গোধূলি খান
৬:২৩ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৮
স্যাটায়ার
A A
বাংলাদেশ

ধর ধর উঠে গেল উঁচুতে, টান ধরে পা, যেন এগোতে পারে না এক পা আর। শক্ত করে ধর, যাওয়াচ্ছি বেটার ওই পাশে।

একটা লোক খুব উঁচু প্রাচীর টপকাতে চেষ্টা করছে আর কিছু লোক নিচে হৈ চৈ করছে আর দেয়াল টপকাতে চেষ্টারত মানুষটার পা ধরে নিচে টানছে।

দেয়ালের এই পাশে, বেড়াতে আসা নতুন লোক অবাক হয়ে ঘটনাটা দেখছে। কৌতূহল চেপে না রাখতে সে একজন কে ডেকে জিজ্ঞাসা করলো, ভাই কি হইছে, ওই লোক দেয়াল টপকাতে চাইছে কেন আর আপনারাই বা উনার পা ধরে নিচে টানছেন কেন?

Banglabid

নতুন লোকটার কথা শুনে তার আপাদমস্তক চোখ বুলিয়ে নিল হৈ চৈ করা দলের একজন। তারপর জানতে চাইলে ইহকালে কোন দেশে ছিলেন?

চীনে ছিলাম।
কেন চীনে এইসব দেখেন নি?
না পাগলা গারদ ছাড়া এই সব অন্য কোথাও দেখিনি।
আপনি পাগল ছিলেন নাকি?
না আমি মনোরোগ বিশেষজ্ঞ ছিলাম।
তা এপাশে কি কারণে মেলা অকাম কুকাম করছিলেন নাকি?
না এই পাশে আসছি বেড়াতে। আমি ঐ পাশেই থাকি।
এইটা বেড়ানোর জায়গা নাকি? ধমকে উঠল হৈ চৈ করা দলের লোকটি।

না ভাই কিছু মনে করবেন না, আসলে আমাদের ওদিকটাই কোন ঝুটঝামেলা নাই, নেই অসুবিধা, সব কিছু খুব নিয়ম ও শৃঙ্খলার মধ্য চলে। কারো কোন অসুখ-বিসুখ নেই, এমন কি মনে ব্যথাও নেই। শুনলাম এই পাশে একদল মানসিক রোগী আছে। যারা কারো ভালো দেখতে পায় না, যারা নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে সদা একপায়ে খাড়া। আমি ওপাশে আজো একজনও রোগী পায়নি। রোগী দেখি না বহু দিন। প্র্যাকটিস না থাকলে তো আমার চিকিৎসাবিদ্যা ভুলে যাব। যখন শুনলাম এপাশে এমন লগারিদম মানুষ আছে?

Reneta

দাঁড়ান দাঁড়ান লগারিদম মানুষ কাকে বলে?
যারা অন্যের ক্ষতি করতে সর্বদা পিছনে লাগে থাকে, কাছের মানুষ সেজে, বন্ধু সেজে ক্ষতি করে, এমনকি নিজের ক্ষতিসাধন করে অপরের সামান্যও হলেও ক্ষতি করতে লেগে থাকে, অন্যের উন্নতি সহ্য করতে পারে না, তাকে আমাদের ওদিকে লগারিদম মানুষ বলে। আমরা কখনো দেখিনি। তাই দেখার ও চিকিৎসা করার খুব ইচ্ছে।
এদিকের লোকটি বলে, আপনি দেখলে আমারে কইয়েন আমিও একটু দেখুম বেটারে।
ঠিক সেই সময় আবারও হৈ চৈ শোনা গেল, ওই শক্ত করে ধর উঠে গেল তো অনেকটা। ঠ্যাং চেপে ধর। ঢিল দিস না, লেগে থাক নইলে উঠে যাবে প্রাচীরে।

নামা বদটিরে নামা। হৈ চৈ করা দলের লোকটিও চেঁচিয়ে উঠল। যান ভাই চায়না মেইড, আমি বিজি, তবে লাগারিদম পাবলিক পাইলে বইলেন, চিপাই নিয়ে দিমু একটা চিপানিজ। যান যান ভাই।
কিন্তু এখানে কি হচ্ছে বললেন না তো?
আরে ওই ক্যালাসটা পাঁচিল টপকে ওই পাশে যেতে চাই,
অ্যা বলেন কি!?
ক তো ভাই, তুই ক্যান যাবি? আমরা যাইতে পারবো না আর তুই যাবি? আমরা এখানে কষ্ট করবো, আগুনে জ্বলবো, ওই পাশে গিয়ে আরামে থাকব, কাভি নেহি।
কিন্তু ওতো কষ্ট করে ওই তো উঁচু প্রাচীর টপকাতে চাইছে, আপনারা তো টপকাচ্ছেন না। যদিও প্রাচীর টপকে ওই পাশে যাওয়া ইল্লিগ্যাল।
আরে মিয়া রাখেন লিগ্যাল আর ইল্লিগ্যাল। আমরা পাশের দেশ ভারত দুই দিন পর পর যাইতাম ইল্লিগ্যালি, ম্যাক্সিকো, ইস্তাম্বুল, জাপান, চীন, দোহা, আরব এমনকি আমেরিকা-লন্ডন-কানাডা গেলাম ইল্লিগ্যাল। আর প্রাচীরের ওপাশেই বেহেস্ত, সেই বেহেশতে যাইতেই হবে বলে কথা, লিগ্যাল আর ইল্লিগ্যাল ব্যাপার না।
ঠিক আছে কিন্তু পাঁচিল টপকাতে চেষ্টা করছে উনি কিন্তু আপনারা কেন নীচে টানছেন, যেতে দিচ্ছেন না।

দূর মিয়া আমরা পাঁচিল টপকাইতো পারবো না কখনো, মাজায় জোর নাই, আমরা পারবোনা সেইটা ও পারবো কেন? আমরা না যাইতে পারলে ওরেও যাইতে দিমু না, মামলা ডিসমিস।
না মানে সেতো চেষ্টা করছে নাকি?

আরে মিয়া এতো কথা কইয়েন না তো, আমরা ব্যস্ত জরুরি কামে। আজাইরা প্যাঁচালে সময় নষ্ট করার সময় নাই।
ও আচ্ছা, আমি যায়, ভাই আপনি কাজ করেন, উনাকে টেনে নামান।
বাই বাই ভাই, শোনেন লাগারিদম টাইপ দেখলে ডাইকেন আমারে।

চায়না মেইড ফিরত পথ ধরলেন, বিশাল দরজার সামনে দাঁড়ানো রক্ষীকে পরিচয়পত্র দিয়ে আরো একবার পেছন ফিরে তাকালো, দেখলেন সেই একি অবস্থা একজন উপরে উঠতে চেষ্টা করছে, আর একদল লোক তাকে টেনে নামাতে আপ্রাণ কষ্ট করে যাচ্ছে।
দ্বাররক্ষী হেসে বললেন চিন্তা নেই আজ পর্যন্ত এদের কেউ পাঁচিল টপকাতে পারেনি, এরা নিজেরা অসফল হতে না পারলে অন্যকেও হতে দেবে না। তাই আমরা বেহেশত আর দোজখের মাঝের প্রাচীরে গার্ড দেই না। চায়নিজ লোকটি দ্বাররক্ষীকে বলে, এক মিনিট আমি ঐব্যক্তির কাছে শেষ একটা কথা জানতে চাই, আমি যাব আর আসবো। দ্বাররক্ষী সম্মতি দিতেই চাইনিজ ব্যক্তি দৌড়ে গেল হৈচৈকারী দলের সেই ব্যক্তির কাছে, বলল,
ভাই শেষ একটা কথা জানতে চাই, অনুগ্রহ করে জানাবেন কি,
ইহকালে আপনারা কোন দেশের মানুষ ছিলেন?
বাংলাদেশের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশমানুষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচন করতে পারবেন ইমরান এইচ সরকার

পরবর্তী

টিকিট নিয়েও চলছে ‘খেলা’

পরবর্তী

টিকিট নিয়েও চলছে ‘খেলা’

পাকিস্তানের বিপক্ষে আগুন ঝরিয়ে সেমিতে বাংলাদেশ

সর্বশেষ

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT