চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের বিপক্ষে তারুণ্যে ভরা আফগান দল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩০ অপরাহ্ণ ২৯, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। একইসঙ্গে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টের জন্যও দল দিয়েছে তারা। তবে টি-টুয়েন্টির ১৬ সদস্যের দলে তারুণ্যে ভরা। টেস্ট স্কোয়াডের মাত্র পাঁচজন আছেন টি-টুয়েন্টিতে।

তরুণদের মধ্য অন্যতম ব্যাটসম্যান দারভিস রসুলী। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম
করার পরই জাতীয় দলে ডাক পেলেন তিনি। রসুলীর সঙ্গে ১৫ মাস পর দলে ডাক পেয়েছেন নাজিব তারাকাইও। ঘরোয়া লিগে দারুণ ব্যাটিংয়ের ফল পেলেন তিনি।

টেস্ট এবং টি-টুয়েন্টি উভয় দলের নেতৃত্ব দেবে আসগর স্ট্যানিকজাই। দলের শক্তি বাড়াতে টেস্টে চারজন স্পিনার রেখেছে আফগানরা। আইপিএলে সফল মৌসুম কাটানো রশিদ খান ও মুজিব-উর রহমানের সঙ্গে আছেন আমির হামজা ও জহির খান। ইনজুরির কারণে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলতে পারেননি জহির। আর হামজা ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারি।

টেস্ট দলে ডাক পেয়েছেন এখনও কোনো ফরম্যাটেই দেশের হয়ে না খেলা ওয়াফদার। ইনজুরির কারণে দলে নেই অভিজ্ঞ পেসার দৌলত জাদরান।

বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি স্কোয়াড: আসগর স্ট্যানিকজাই (অধিনায়ক), নাজিব তারাকাই, উসমান গনি, মোহাম্মদ শাহজাদ, মুজিব-উর রহমান, নাজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শেনওয়ারি, শফিকুল্লাহ, দারভিস রসুলী, মোহাম্মদ নবি, রশিদ খান, গুলবাদিন নায়েব, করিম জানাত, শরফুদ্দিন আশরাফ,শাপুর জাদরান ও আফতাব আলম।

ভারতের বিপক্ষের টেস্ট দল: আসগর স্ট্যানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, মুজিব-উর রহমান, রশিদ খান, মোহাম্মদ নবি, জাভেদ আহমাদি, ইহসানুল্লাহ, নাসির জামাল, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহিদি, আফসার জাজাই, আমির হামজা, সাঈদ শেরজাদ, ইয়ামিন আহমেদজাই, ওয়াফদার এবং জহির খান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগান ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছে এক বন্দী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১তম দিনের মাথায় হাসপাতালে নেওয়া হয়েছে অনশনরত সোনম ওয়াংচুককে

জুলাই ১৮, ২০২৬

‘চকলেট পদকের’ জন্যই নামতে হচ্ছে ফ্রান্সকে

জুলাই ১৮, ২০২৬

জাতিসংঘের বৈঠকে টেকসই নগর উন্নয়নের বার্তা বাংলাদেশের

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মেক্সিকো উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT