চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চকলেট পদকের’ জন্যই নামতে হচ্ছে ফ্রান্সকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৪ পূর্বাহ্ণ ১৮, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

একপ্রকার নিয়ম রক্ষার ম্যাচে লড়তে হচ্ছে ইংল্যান্ড এবং ফ্রান্সকে। বিশ্বকাপে সেমিফাইনালে হেরে যাওয়া দুদলের লড়াই তৃতীয় স্থান নির্ধারণের জন্য। দুই হেভিওয়েট দলের কারোরই ইচ্ছা নেই ম্যাচটি খেলার। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বিষয়টি স্পষ্ট ছিল ফরাসি এবং ইংলিশদের মুখে। ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে মজা করে বলেই দিয়েছেন, এটি একটি চকলেট পদক।

শনিবার মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৩টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স এবং ইংল্যান্ড। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেন ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে, বলেন কোচের জন্য অন্তত জিততে চান তারা। ফ্রান্সের সাইড লাইনে দাঁড়িয়ে কোচ হিসেবে শেষ ম্যাচে নামবেন দিদিয়ের দেশম। বাড়ি ফেরার পর দেশটির কিংবদন্তি জিনেদিন জিদান দলের কোচের দায়িত্ব নেবেন। দেশমের বিদায়ী ম্যাচ জয় দিয়ে শেষ করতে চায় দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের আগে কোনাতে বলেছেন, ‘বিশ্বাস করি, দলের অনেকেই ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতা করতে এবং খেলতে ভালোবাসত। বলছি না যে এটা সহজ, মোটেই তা নয়। আমি সংবাদমাধ্যমে পড়েছি, থমাস টুখেল (ইংল্যান্ড কোচ) বলেছেন এ ম্যাচটি কেউই খেলতে চায় না। হ্যাঁ, এটা সত্যি। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য ছিল, যে আমরা ফাইনালে খেলতে চেয়েছিলাম। কিন্তু আমরা এখনও ফ্রান্সের প্রতিনিধিত্ব করছি এবং এ জার্সি পরা ও জাতীয় সঙ্গীত গাওয়াটা অনেকেরই স্বপ্ন।’

‘খেলোয়াড় হিসেবে, আমরা অন্যকারও জন্য জেতার আগে নিজেদের জন্য জিততে চাই, কিন্তু সত্যি যে, আমরা ফরাসি কোচকে প্রতিদান দিতে চাই। তিনি ফরাসি দলের জন্য, প্রত্যেক খেলোয়াড়ের জন্য অনেককিছু করেছেন। তিনি তাদের সবাইকে বেছে নিয়েছেন, এরজন্য আমাদের কৃতজ্ঞ থাকতে হবে। মাঠের খেলোয়াড়রা জিততে চাইবে। আমরা হতাশ, আমরা এই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চাইনি, কিন্তু এটা এখনও ইংল্যান্ড বনাম ফ্রান্স, এর সাথে এক মহান ইতিহাস জড়িয়ে আছে।’

মজার ছলে কোনাতে বলেছেন, ‘আমরা আসলেই তৃতীয় স্থানের জন্য খেলতে চাইনি। কিন্তু আমাদের আর কোন উপায় নেই, এটি চকলেট পদক, এই ব্রোঞ্জ পদকটি পাওয়ার জন্য খেলতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডচকলেটতৃতীয় স্থান নির্ধারনীফিফা বিশ্বকাপ-২০২৬ফ্রান্সবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতিসংঘের বৈঠকে টেকসই নগর উন্নয়নের বার্তা বাংলাদেশের

পরবর্তী

২১তম দিনের মাথায় হাসপাতালে নেওয়া হয়েছে অনশনরত সোনম ওয়াংচুককে

পরবর্তী
ছবি: সংগৃহীত

২১তম দিনের মাথায় হাসপাতালে নেওয়া হয়েছে অনশনরত সোনম ওয়াংচুককে

ছবি: সংগৃহীত

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছে এক বন্দী

সর্বশেষ

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশনরত সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করেছে দিল্লি পুলিশ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT