চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের পাশে থাকবে শ্রীলঙ্কা

সাইদুর রহমান শামীম সাইদুর রহমান শামীম
৫:০৭ অপরাহ্ণ ১১, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

গল, শ্রীলঙ্কা থেকে: বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার বন্ধুত্বপূর্ণ ক্রিকেটীয় সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ক্রিকেট শ্রীলঙ্কার সভাপতি ও শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার থিলাংগা সুমাথিপালা। গল টেস্টের শেষদিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সম্পর্ক জোরদার করতে দুই দেশের ক্রিকেট বোর্ড বিভিন্ন চেষ্টা অব্যাহত রেখেছে।

সুমাথিপালা বলেন, বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির দাবীকে ক্রিকেট শ্রীলঙ্কা বরাবরই জোরালো সমর্থন জানিয়েছে। এই সম্পর্ক ধরে রাখতে তারা সচেতন।

দেশটির বিপক্ষে প্রথম টেস্টে ২৫৯ রানে হেরে গেছে বাংলাদেশ। এটা ছিল টাইগার ক্রিকেটের ৯৯তম টেস্ট। ১৫ মার্চ থেকে শুরু হওয়া দ্বিতীয় ম্যাচ হবে শততম। ক্রিকেট শ্রীলঙ্কার পক্ষ থেকে ঐতিহাসিক এই ম্যাচ উদযাপন করা হবে বলেও জানালেন থিলাংগা সুমাথিপালা।

পাশপাশি চারদিনের ডে-নাইট টেস্ট ম্যাচ আয়োজন ও আইসিসি’র বিগ থ্রি ইস্যু নিয়ে কথা বলেছেন তিনি, ‘হ্যাঁ আমি ডে-নাইট কিংবা চারদিনের টেস্ট সমর্থন করি। এই ম্যাচটা চারদিনে হলেও খুব সহজে মানিয়ে যেত। অনেক লোক আছেন, যারা সন্ধ্যার পরে মাঠে আসেন। তারা রাতে খেলা দেখতে পছন্দ করেন। তাদের কাছে এটা খুব আকর্ষণীয় হতে পারে।’

‘বিগ-থ্রির বিষয়ে আমরা অবহিত। যদি সবকিছু সমানভাবে নির্ধারিত হয়, তাহলে আমরা বিগ-থ্রির অবস্থান বিবেচনা করবো। অর্থনৈতিক কাঠামোর বিষয়ের ওপর শ্রীলঙ্কা আলাদাভাবে নজর রাখছে। পৃথিবীতে কোনো বোর্ড নেই যারা অর্থনৈতিক কাঠামো ভাঙার পক্ষে মত দিবে।’

বিস্তারিত ভিডিওতে:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডাক বিভাগে ২০ শতাংশ নারী ড্রাইভার নিয়োগ করা হবে: তারানা হালিম

পরবর্তী

এমআইবিতে প্রশাসক নিয়োগ, নেতাদের আপত্তি

পরবর্তী

এমআইবিতে প্রশাসক নিয়োগ, নেতাদের আপত্তি

হেরাথ জুজুতে কাবু বাংলাদেশ

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT