স্পোর্টস

‘বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা ক্রিকেটারদের সফরে উৎসাহিত করবে’

‘বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা ক্রিকেটারদের সফরে  উৎসাহিত করবে’

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের নিরাপত্তা প্রধান রেগ ডিকাসন বলেছেন, ‘বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা ক্রিকেটারদের এখানে সফরে উৎসাহিত করবে। বাংলাদেশ এখন পর্যন্ত যে নিরাপত্তা ব্যবস্থা পেয়েছি তা এক কথায় অসাধারণ।’

ইংলিশ দলের আগমনের অনেক আগেই বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি দেখে গিয়ে রিপোর্ট জমা দিয়েছিলেন ইসিবি’র নিরাপত্তা কর্মকর্তা। এবার হাতে-কলমে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর মহড়া দেখে হাফ ছেড়ে বাঁচলেন তিনি। ‘বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা ক্রিকেটারদের সফরে উৎসাহিত করবে’

ইসিবির নিরাপত্তা প্রধান রেগ ডিকাসন বলেন, যা দেখলাম তাতে আমরা মুগ্ধ এবং আশ্বস্থ। নিরাপত্তায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্যদের সক্ষমতা উঁচুস্তরের। এরকম নিরাপত্তা মহড়া দেখতে পারা আমাদের জন্য একটি চমৎকার অভিজ্ঞতা।

সেনাবাহিনীর মহড়া মাঠে উপস্থিত থেকে দেখেছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের নিরাপত্তা প্রধান রেগ ডিকাসন। পুরো মহড়ার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছেন সফরকারী দলের কর্মকর্তা।

বিষয়:বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…