চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের ক্রিয়েটিভ কমউনিকেশনগুলোকে সম্মাননা দিলো কমওয়ার্ড ২০২১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০২১
লাইফস্টাইল
A A

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ফ্ল্যাগশিপ উদ্যোগ “কমওয়ার্ড: কমিউনিকেশন ইন ক্রিয়েটিভ এক্সেলেন্স”, একটি গ্র্যান্ড ভার্চুয়াল অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের ক্রিয়েটিভ ক্যাম্পেইনগুলোকে সম্মাননা প্রদান করেছে।

অ্যাওয়ার্ডের উদ্যোগটি ডেইলি স্টার এবং কানস লায়ন্স ইন্টারন্যাশনাল ফেস্টিভাল অব ক্রিয়েটিভিটি’র সহযোগিতায় আয়োজিত হয়েছে । আয়োজনের অনলাইন মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই অনলাইন।

অনুষ্ঠানটিতে ১০০০ এরও বেশি মার্কেটিং এবং কমিউনিকেশন উৎসাহীরা উপস্থিত ছিলেন। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ব্রোঞ্জ, সিলভার, গোল্ড এবং গ্র্যান্ড প্রি- এই চারটি র‍্যাঙ্কে ২৬টি ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়েছে।

এই বছর, সম্মাননার জন্য ১১০০ এরও বেশি মনোনয়ন জমা পড়েছিল। ১লা মে, ২০১৯ থেকে ৩১শে মে, ২০২১ সময়কালে পরিচালিত ক্যাম্পেইনগুলি কমওয়ার্ড ২০২১ -এ মনোনয়নের জন্য উপযোগী ছিল। বিচারকদের কঠোর বিচারের পর ১১০০ এরও অধিক মনোনয়নের মধ্যে ৫৭৩ টি কাজ প্রাথমিকভাবে বাছাই করা হয়েছিল যার মধ্যে ২২৬ টি কাজ চূড়ান্তভাবে বিজয়ী হিসেবে নির্বাচিত হয়।

১৫৮ জন বিচারককে ১০ টি শর্টলিস্টিং জুরি প্যানেল এবং ১০ টি গ্র্যান্ড জুরি প্যানেলে বিভক্ত করা হয়েছিল। যথাযথ র‍্যাঙ্ক নিশ্চিত করার জন্য ৪ জন জুরি প্রেসিডেন্ট বিজয়ী কাজগুলকে পরবর্তীতে আরও যাচাই করেছেন।

তীব্র প্রতিযোগিতার পর, মোট ২২৬টি ক্যাম্পেইন কমওয়ার্ড সম্মাননা অর্জন করে। এর মধ্যে ক্যাম্পেইনগুলো ৩টি গ্র্যান্ড প্রি, ২৬ টি স্বর্ণ, ৬৯ টি রৌপ্য এবং ১২৮ টি ব্রোঞ্জ বিজয়ী সম্মাননা অর্জন করে।

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মিস নাজিয়া আন্দালিব প্রীমা, ভিজ্যুয়াল আর্টিস্ট, পরিচালক, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং প্রতিষ্ঠাতা বাংলাদেশ ক্রিয়েটিভ ফোরাম বলেন, “স্পষ্ট ও কার্যকর কমিউনিকেশনের প্রয়োজনীয়তা গত এক বছরে আমরা যতটা অনুভব করেছি তা এর আগে কখনো অনুভব করিনি এবং তারপর থেকে আমরা যে প্রতিটি ধাপ অতিক্রম করছি তা আমাদের বেঁচে থাকার জন্য এবং এই মহামারী থেকে বেরিয়ে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সম্পূর্ণ প্রক্রিয়াতে কার্যকর কমিউনিকেশনের প্রয়োজন অনেক।”

এশিয়াটিক এমসিএল -এর ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস হাসান নেভিল; সারা আলী, ব্যবস্থাপনা পরিচালক, এফসিবি বিটোপি; গ্রে গ্রুপ বাংলাদেশের ম্যানেজিং পার্টনার ও কান্ট্রি হেড সৈয়দ গাউসুল আলম শাওন এবং গ্রুপ এম বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মোরশেদ আলম এবার কমওয়ার্ড ২০২১ এর সম্মানিত জুরি প্রেসিডেন্ট ছিলেন।

১০ম কমওয়ার্ডের আগে গত ২৭ ও ২৮ আগস্ট ১০ম কমিউনিকেশন সামিট অনুষ্ঠিত হয়েছে যার প্রতিপাদ্য বিষয় ছিল ‘মেটামরফোসিস অফ ক্রিয়েটিভিটি’।

১০ম কমিউনিকেশন সামিটের সহযোগিতায় ছিল আলেশা হোল্ডিংস লিঃ। এই বছর কমিউনিকেশন সামিটে ৫০০ জনেরও বেশি উপস্থিত ছিলেন। শীর্ষ সম্মেলনটিতে এবার ছিল ৩ টি কী-নোট সেশন, ৬ টি প্যানেল ডিসকাশন, ৩ টি ইনসাইট সেশন এবং ১টি কেস স্টাডি প্রেজেন্টেশন যা বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে যোগদানকারী বক্তাদের কৌশল ও অভিজ্ঞতা – যা তাদের ক্রমাগত পরিবর্তিত যোগাযোগের সীমানায় উন্নতি করতে সাহায্য করেছে তা ভাগ করে নেয়া হয় দর্শকদের সাথে। তার পাশাপাশি, স্থানীয় শিল্প বিশেষজ্ঞরা ছিলেন যারা অসংখ্য বিষয়ে আলোচনা করেছেন। এই বছরের সামিটের তিন প্রধান বক্তা হলেন- দাগমারা সুলস, ব্যবস্থাপনা পরিচালক, আইএএ গ্লোবাল; মারি ক্লেয়ার মালাউফ, এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর, ইমপ্যাক্ট বিবিডিও, সংযুক্ত আরব আমিরাত; কিঙ্গা ইঞ্জা, প্রতিষ্ঠাতা হোয়াইটরিপোর্ট এন্ড মিডিয়াস্পেস.গ্লোবাল।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বলিউডে প্রথম লাখ রুপি পারিশ্রমিক পেয়েছিলেন দিলীপ কুমার

পরবর্তী

এমবাপের রিয়াল যাত্রা: কঠিন, কিন্তু অসম্ভব নয়

পরবর্তী
এমবাপের রিয়াল যাত্রা: ফুটবল তারকা এমবাপে হালকা আউটডোরে মুখোশ পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

এমবাপের রিয়াল যাত্রা: কঠিন, কিন্তু অসম্ভব নয়

বাংলাদেশের পতাকা উত্তোলিত ভবন, শান্তিপূর্ণ পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে বন্দীদের পক্ষে কনস্যুলেটের পদক্ষেপ

সর্বশেষ

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংসদে সরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৭, ২০২৬

২২ হাজার কোটি রুপির ঋণ কমে ৬.৫ কোটিতে, যা জানা গেল

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT