চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের কৃষি ও উন্নয়ন সাংবাদিকতার অভিজ্ঞতা কাজে লাগাবে মিয়ানমার

পান্থ রহমান পান্থ রহমান
২:৫৭ অপরাহ্ণ ৩১, মে ২০১৬
কৃষি
A A

কৃষি এবং উন্নয়ন সাংবাদিকতায় বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় মিয়ানমারের গণমাধ্যমগুলো।

দেশটির সবচে জনপ্রিয় মিজিমা মিডিয়া গ্রুপের প্রধান সোয় মিন্ট চ্যানেল আই পরিদর্শনে এসে বলেন,
সাংবাদিকতায় বাংলাদেশ অনেক দূর এগিয়েছে, যেখানে থেকে শেখার আছে অনেক। তিনি
তার মিডিয়া গ্রুপের জন্য চ্যানেল আই-এর হৃদয়ে মাটি ও মানুষের সহযোগিতা
চান।

দীর্ঘদিন সেনা কব্জায় থাকা মিয়ানমারের গণমাধ্যমগুলো ধীরে ধীরে বেরুতে শুরু করেছে খোলস থেকে। ভোটের মাধ্যমে পাওয়া নতুন সরকারে মিয়ানমারের মানুষ যখন গণতন্ত্রের আভাস পাচ্ছে তখন গণমাধ্যম কর্মীরাও নিজেদের গুছিয়ে নিচ্ছেন নতুন করে।

Banglabid

সরকারি পর্যায়ে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি তাই মানুষে-মানুষে যোগাযোগের ওপর জোড় দিচ্ছেন তারা। তারই অংশ হিসেবে বাংলাদেশ সফরে চ্যানেল আইয়ে আসেন মিয়ানমারের মিজিমা গ্রুপের প্রধান সম্পাদক। কথা বলেন, চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজের সঙ্গে।

মিজিমা মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক সোয় মিন্ট বলেন, বাংলাদেশের মতো মিয়ানমারও কৃষি নির্ভর দেশ। সাম্প্রতিক সময়ে আমরা দেশের বিচ্ছিন্নতা পরিস্থিতির থেকে বের হয়ে আসতে শুরু করেছি। তাই কৃষির ওপর জোর দিতে বাংলাদেশের চ্যানেল চ্যানেল আইয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে কাজ করতে আমরা আগ্রহী।

মিয়ানমারের জনপ্রিয় এই গণমাধ্যম ব্যক্তিত্ব জানান, হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানটির আদলে তিনিও একটি অনুষ্ঠান আয়োজনে আগ্রহী। তার জন্য সহযোগিতা চান তিনি।

Reneta

সোয় মিন্ট আরও বলেন, চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠানের মধ্যে হৃদয়ে মাটি ও মানুষ অন্যতম। এ অনুষ্ঠান দেশের কৃষির উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। মিয়ানমারের জনগণের জন্য এই রকমের একটি কৃষি উন্নয়নমূলক অনুষ্ঠান করতে চাচ্ছি যার জন্য চ্যানেল আইয়ের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, মিয়ানমারের জনগণের জন্য কৃষির উপরে আমরা ‘দ্য ফার্মার’ নামে একটি অনুষ্ঠানও করে থাকি। এই অনুষ্ঠানকে আরও কৃষিভিত্তিক করে তুলতেই আমরা চ্যানেল আইয়ের সঙ্গে কাজ করতে চাই।

পরে মিজিমার প্রধান সম্পাদক চ্যানেল আইয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখে জানান, একটি আদর্শ গণমাধ্যমের চরিত্র আছে চ্যানেল আইয়ের।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাবেক প্রেমিকাকে জীবন্ত পোড়ালো প্রেমিক

পরবর্তী

মেকআপ ছাড়া বলিসুন্দরীরা দেখতে যেমন

পরবর্তী

মেকআপ ছাড়া বলিসুন্দরীরা দেখতে যেমন

ভূমিকম্পে কাঁপলো পুরো তাইওয়ান

সর্বশেষ

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT