চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের উন্নয়নে সহযোগিতায় প্রস্তত রাশিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৮ পূর্বাহ্ণ ০৩, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

বাংলাদেশের বিভিন্ন ধরনের উন্নয়নে রাশিয়া সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির বিদায়ী রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলায়েভ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে দেখা করতে এসে একথা বলেন তিনি।

রাষ্ট্রদূত তার চার বছর দায়িত্বপালনের সময় বাংলাদেশ-রাশিয়া সম্পর্ক এগিয়েছে উল্লেখ করে বলেন, ২০১৩ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাশিয়া সফর দুদেশের সস্পর্কে নতুন মাত্রা যোগ করেছে।

বাংলাদেশ-রাশিয়ার সম্পর্ক ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন রাষ্ট্রদুত। এসময় তিনি পারস্পরিক সাংস্কৃতিক সহযোগিতা আরো বৃদ্ধির ওপড় গুরুত্বারোপ করেন।

Banglabid

পাশাপাশি বানিজ্য, অর্থনীতি, বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতার বিষয়ে প্রস্তাবিত আন্ত-সরকার কমিশনের ওপড়ও গুরুত্বারোপ করেন।

সাক্ষাতে প্রধানমন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাশিয়ার ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। যুদ্ধ-বিধ্ধস্ত বাংলাদেশ গঠনে রাশিয়ার ভূমিকা বিশেষ করে চট্টগ্রাম বন্দরকে মাইনমুক্ত করার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ উল্লেখ করেন তিনি।

এ সহযোগিতার জন্য রাশিয়ার জনগণের প্রতি বাংলাদেশের জনগণের শ্রদ্ধার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মুক্তিযুদ্ধে যারা আমাদের পাশে ছিলেন তাদের সবসময় আমরা স্মরণ করি।

Reneta

দুদেশের পারস্পরিক সম্পর্ক অব্যাহত রাখা ও নতুন উচ্চতায় নিয়ে যাওয়া যেতে পারে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ ও রাশিয়ার পারস্পরিক বানিজ্য বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেন শেখ হাসিনা। তবে দ্বি-পাক্ষিক বাণিজ্য আরো বাড়ানোর প্রচুর সুযোগ রয়েছে বলেও মনে করেন তিনি।

রুপপুর পারমানবিক নির্মানে সহযোগিতার জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। রাষ্ট্রদূতের মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া-বাংলাদেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শর্তযুক্ত জামিন পেলেন নেহেরু বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রনেতা

পরবর্তী

বাংলাদেশের উন্নয়নে সহযোগিতায় প্রস্তত রাশিয়া

পরবর্তী

শহিদউদ্দিনের স্বপ্নের ছাদ কৃষি

শহিদউদ্দিনের স্বপ্নের ছাদ কৃষি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে মৃত্যু ৪

আগস্ট ৩১, ২০২৬

নবম পে-স্কেল অনুমোদন: বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাণিজ্যভিত্তিক মানিলন্ডারিং ঠেকাতে সরকারি-বেসরকারি অংশীদারত্বে কমিটি গঠন

আগস্ট ৩১, ২০২৬

‘এই আসরে হারলেও আসে-যায় না’

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথন জিতলেন মা

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT