বাংলাদেশ

বাংলাদেশীর মৃতদেহ ফেলে গেলো বিএসএফ

বাংলাদেশীর মৃতদেহ ফেলে গেলো বিএসএফ

নওগাঁর সাপাহার উপজেলার দক্ষিণ পাতাড়ী সীমান্তে জিয়াউর রহমান নামে এক বাংলাদেশীকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

সকালে ভারত থেকে গরু আনার সময় বিএসএফ রাঙ্গামাটি ক্যাম্পের সদস্যের গুলিতে জিয়াউর আহত হন। সকাল সাড়ে ৯ টার দিকে তিনি মারা গেলে বিএসএফ সীমান্ত এলাকার ২শ’ ৫২ নম্বর মেইন পিলারের কাছে তার মৃতদেহ ফেলে রেখে যায়।

এ ঘটনায় ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক করে প্রতিবাদ জানানো হবে বলে জানিয়েছে বিজিবি।

বিষয়:বিজিবি-বিএসএফ সীমান্ত হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…