চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশিদের ‘অন অ্যারাইভাল’ ভিসা নিয়ে সিদ্ধান্ত পাল্টাচ্ছে শ্রীলংকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৭ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

বাংলাদেশিদের জন্য ‘অন অ্যারাইভাল ভিসা’ বন্ধ করার সিদ্ধান্ত বদলের জন্য প্রয়োজনীয় নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রীলংকার উপ-পররাষ্ট্রমন্ত্রী ড. হর্ষ ডি সিলভা।

বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ড. ডি সিলভা বলেন, বাংলাদেশিদের অন অ্যারাইভাল ভিসা না দেয়ার কোনো সিদ্ধান্ত তার সরকার নেয়নি। ইমিগ্রেশন দপ্তরের প্রধান নিজের সিদ্ধান্তে এরকম একটি পদক্ষেপ নিলেও এখন তারা সেটি বাতিলের জন্য ব্যবস্থা নিচ্ছেন।

বাংলাদেশিদের ‘অন অ্যারাইভাল’, অর্থাৎ বিমানবন্দরে নামার পর ভিসা দেয়ার ব্যবস্থা বাতিল করায় শ্রীলংকার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে সম্প্রতি কিছুটা টানাপোড়েন দেখা দেয়। বাংলাদেশও পাল্টা শ্রীলংকার নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা দেয়া বন্ধ করে দেয়।

কারণ হিসেবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তাদের কিছু জানানো হয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, ব্যাপারটি জানার পর রোববার ঢাকায় শ্রীলংকার হাইকমিশনার ইয়াসোজা গুনাসাকেরাকে তলব করা হয়। কিন্তু এ বিষয়ে নিজের দেশের সিদ্ধান্ত বা অবস্থানের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কোনো ব্যাখ্যা দিতে পারেননি হাইকমিশনার।

সাক্ষাৎকারে শ্রীলংকার উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই সিদ্ধান্তটি নিয়েছিলেন শ্রীলংকার ইমিগ্রেশন কর্তৃপক্ষের প্রধান। তার এই সিদ্ধান্তে আমরা অসন্তুষ্ট। আমরা ইতোমধ্যে তার সঙ্গে কথা বলেছি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে এটির সুরাহা করতে বলেছি।’

Reneta

ইমিগ্রেশন কর্তৃপক্ষের প্রধান এতে রাজী হয়েছেন উল্লেখ করে ডি সিলভা বিষয়টির একটা সুরাহা ইতোমধ্যে করা হয়েছে বলে আশা প্রকাশ করেন।

শ্রীলংকার পদক্ষেপের পাল্টা বাংলাদেশও যে শ্রীলংকার নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা দেয়া বন্ধ করেছে, সে প্রসঙ্গে তিনি বলেন, ‘একটা দেশের একজন যখন ভুল করেন, তার মানে এই নয় যে সে দেশের সব মানুষ একই রকম।’

তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। কাজেই আমি ইমিগ্রেশন দফতরকে বলবো, তারা যেন এরকম কাজ আর না করেন। এটা একটা ভুল ছিল। আমরা কূটনৈতিকভাবে বিষয়টির মীমাংসা করছি।’

এর আগে শ্রীলংকার সিলোন ডেইলি নিউজ-এ প্রকাশিত এক সংবাদে দেশটির ইমিগ্রেশন দপ্তরের ভিসা ও সীমান্ত ব্যবস্থাপনা দপ্তরের কন্ট্রোলার এমবি উইরাসেকারাকে উদ্ধৃত করে বলা হয়, ‘নিরাপত্তার কারণে’ বাংলাদেশি নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা দেয়া বন্ধ রাখা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি (সংগৃহীত)।

মামলার জট কমাতে নতুন উদ্যোগ, এক বছরে মামলা ২০ লাখে নামানোর লক্ষ্য

জুলাই ২১, ২০২৬

মাগুরায় পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬

ভারতীয় ৪ নাবিকের মৃত্যুর ঘটনায় রাশিয়াকে ভারতের কড়া প্রতিবাদ

জুলাই ২১, ২০২৬

দেশে নেমে লাল গালিচা সংবর্ধনা পেয়েছে আর্জেন্টিনা

জুলাই ২১, ২০২৬

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অনিয়ম ও প্রতারণা, ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT