বাংলাদেশকে স্বর্ণপদক এনে দিলেন রোমান-নাসরিন
এশিয়া কাপ আর্চারি

রোমান ও নাসরিন ক্রীড়া মাঠে স্বর্ণপদক জেতার পর উল্লাসে ভাসছেন, তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
‘এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট-২০২২’ আর্চারির মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশের হয়ে স্বর্ণপদক জিতেছেন রোমান সানা-নাসরিন আক্তার জুটি।
শনিবার থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিত ফাইনালে ভারতীয় জুটিকে ৫-৩ সেটে হারিয়ে রোমান-নাসরিন লাল-সবুজ পতাকাকে আবারও উপরে তুললেন।
আর্চারির রিকার্ভে মেয়েদের এককে হবে অল বাংলাদেশ ফাইনাল। সেখানে মুখোমুখি হবেন দিয়া সিদ্দিকী ও নাসরিন আক্তার। কোয়ার্টার ও সেমিতে ভারতের প্রতিযোগীকে হারিয়ে বাংলাদেশের সোনা ও রুপা জয় নিশ্চিত করে ফাইনালে পা রেখেছেন দুজনে।
একইসঙ্গে রিকার্ভে মেয়েদের দলীয় ইভেন্টের ফাইনালে ভারতের বিপক্ষে স্বর্ণ জয়ের লড়াইয়ে নামবেন দিয়া, নাসরিন ও সুলতানা নিশা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





