উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তরকে স্বাগত জানিয়ে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
অনুপকে হস্তান্তরের মাধ্যমে প্রতিবেশি বাংলাদেশ সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিশ্রুতি রেখেছে বলে মন্তব্য করেছেন তিনি।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রভাবশালী বিজেপি নেতা রাজনাথ সিং দুঙ্গারপুর বলেন: অনুপ চেটিয়াকে হস্তান্তরের মাধ্যমে সঙ্ঘবদ্ধ সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিশ্রুতি রেখে পরিপক্কতার পরিচয় দিয়েছে বাংলাদেশ।
‘তাকে ভারতে ফেরত পাঠানোয় বাংলাদেশকে স্বাগত জানাই।’







