চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে ফাইনালে তুললেন এনামুল

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১০:৩৭ অপরাহ্ণ ১২, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ড থেকে: এনামুল হক জুনিয়র বিলেতে এসেছিলেন কাউন্টি ক্রিকেট খেলতে। হঠাৎ সুযোগ হয়ে গেল সংসদ সদস্যদের বিশ্বকাপ খেলার। ১০ বছর পর বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে নিয়েছেন ৪ উইকেট। জাতীয় দলের হয়ে ১৫ টেস্ট ও ১০ ওয়ানডে খেলা এ বাঁহাতি স্পিনার ইন্টার পার্লামেন্টারি বিশ্বকাপে খেলেছেন অতিথি খেলোয়াড় হিসেবে। নেমেই করেছেন বাজিমাত। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে পার্থক্য গড়ে দিয়েছেন একাই।

ইংল্যান্ডকে ৩৭ রানে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। যাদের গ্রুপপর্বে হারিয়েছিল নাইমুর রহমান দুর্জয়ের দল।

বেকেনহ্যামের কেন্ট কাউন্টি ক্লাব গ্রাউন্ডে আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান তোলে বাংলাদেশের সংসদ সদস্যরা। জবাবে স্বাগতিক ইংল্যান্ড ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রানের বেশি তুলতে পারেনি।

র এইং করেন সর্বোচ্চ ৫০ রান। এনামুল হক জুনিয়র চার ব্যাটসম্যানকে ফিরিয়ে ইংলিশ শিবিরে ধস নামান। ২০০৯ সালে সবশেষ ওয়ানডে ও ২০১৩ সালে সবশেষ টেস্ট খেলা জাতীয় দলের এ স্পিনার ৪ ওভারে দেন ২০ রান

অধিনায়ক নাইমুর রহমান ও বাপ্পি নেন দুটি করে উইকেট। তাতে সহজ হয়ে যায় ফাইনালের পথ।

এর আগে ব্যাটিংয়ে নেমে অতিথি খেলোয়াড় সিহানের ৭৪ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে বাংলাদেশ গড়ে বড় সংগ্রহ। যার মধ্যে অতিরিক্ত থেকেই আসে ৩০ রান।

Reneta

পার্লামেন্টারি বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডে এসেছেন বাংলাদেশের ১৮জন সংসদ সদস্য। শুরুতে নিজেরা খেললেও অন্য দলগুলো বাইরে থেকে খেলোয়াড় নিয়ে খেলেছে কয়েকটা ম্যাচ। এনামুল ইংল্যান্ডে থাকায় সুযোগটা নিয়েছে বাংলাদেশ। তাতে কাজও হয়েছে বেশ। ফাইনালে পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখলেই হয়!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সব ফরম্যাটেই আফগানদের নেতা রশিদ খান

পরবর্তী

‘পাওনা টাকা ফেরত চাওয়ায়’ নারীকে পেটালেন এএসআই

পরবর্তী

‘পাওনা টাকা ফেরত চাওয়ায়’ নারীকে পেটালেন এএসআই

নৌকার বিরোধিতা করা আওয়ামী লীগ নেতাদের সময় ১৫ দিন

সর্বশেষ

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT