চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় পাকিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৫ পূর্বাহ্ন ১২, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

এর আগে কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হলেও আশা ছাড়েনি পাকিস্তান। দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশকে নিতে পারার পর এবার বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) । এমনটা জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি।

পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে। এবার সেটা নিয়মিত করার উদ্যোগ নিয়েছে পিসিবি। আগামী মাসে করাচিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। সেই খবর জানানোর ফাঁকেই বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের আশা প্রকাশ করেন পিসিবি চেয়ারম্যান।

পাকিস্তানের জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজটি যুক্তরাষ্ট্রে আয়োজন করতে চায় পিসিবি। এজন্য পাঁচ বছরের চুক্তি করতে চায় তারা। তবে এ ব্যাপারে কিছুই পাকাপাকি হয়নি, সবই প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে।

গত বছর লাহোরে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল অনুষ্ঠিত হয়। বিশ্ব একাদশের সফরে তিনটি টি-টুয়েন্টি ম্যাচ হয়। শ্রীলঙ্কাও একটি টি-টুয়েন্টি ম্যাচ খেলে পাকিস্তানের মাটিতে। এই ম্যাচগুলো নির্বিঘ্নে সম্পন্ন হওয়াতেই পাকিস্তান সফরে যেতে রাজি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

পিসিবি চেয়ারম্যান জানিয়েছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড করাচিতে ১, ২ ও ৪ এপ্রিল তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলার বিষয়ে সম্মতি জানিয়েছে। তার আগে এ মাসের ২০ ও ২১ তারিখ লাহোরে পিএসএলের দুটি প্লে-অফ ম্যাচ এবং ২৫ তারিখ করাচিতে পিএসএল ফাইনাল অনুষ্ঠিত হবে। এভাবেই আমরা করাচিকে ক্রিকেটের মানচিত্রে ফেরানোর পরিকল্পনা করেছি।’

পিসিবি চেয়ারম্যান আরও জানিয়েছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের পাকিস্তান সফরে শুধু টি-টুয়েন্টি ম্যাচই হবে। এছাড়া আমরা পাঁচ বছর ত্রিদেশীয় সিরিজ আয়োজন করার বিষয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তির বিষয়ে আলোচনা চালাচ্ছি। প্রথম বছর পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশকে নিয়ে এই সিরিজ আয়োজন করতে চাইছি আমরা।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-পাকিস্তান সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

হামের প্রাদুর্ভাব মোকাবেলায় টিকাদান কর্মসূচি শুরু

এপ্রিল ৫, ২০২৬

মায়োর্কার বিপক্ষে হারের দোষ নিজেকে দিচ্ছেন রিয়াল কোচ

এপ্রিল ৫, ২০২৬

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধার

এপ্রিল ৫, ২০২৬

মিয়ামির নতুন মাঠে প্রথম গোল মেসির, সুয়ারেজের গোলে পয়েন্ট বাঁচল

এপ্রিল ৫, ২০২৬

অ্যাটলেটিকোকে হারিয়ে রিয়াল থেকে ৭ পয়েন্ট এগোলো বার্সা

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT