সিরাজগঞ্জে বাঁধাকপি চাষ করে এবার বেশ লাভবান কৃষক। জমিতে জৈব পদ্ধতি ব্যবহার করায় ফলনও পাওয়া যাচ্ছে ভালো।
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল, বহুলী, ছোনগাছা ও বাগবাটি ইউনিয়নে বাঁধাকপি চাষ হয়েছে সবচেয়ে বেশি। চন্ডিদাসগাতি গ্রামের কৃষক জানান, গত বছরের চেয়ে এবার বাজারমূল্য ভালো।
জমিতে জৈব সার ও পদ্ধতি ব্যবহার করায় উৎপাদন ব্যয় কমার পাশাপাশি ফলনও হয়েছে ভালো। জৈব পদ্ধতি জনপ্রিয় করতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে কৃষি বিভাগ।
জেলায় এ বছর সাত হাজার আটশ’ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ হয়েছে।
সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত:







