চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বহু হিসাবের ম্যাচে মুস্তাফিজের মুখোমুখি সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০০ অপরাহ্ণ ২২, মে ২০১৬
স্পোর্টস
A A

প্রাথমিক পর্বের শেষ দিনে হিসাব-নিকাশ মেলানোর লড়াইয়ে মুখোমুখি সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স ও মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদ। মুস্তাফিজদের শেষ চার নিশ্চিত হয়েছে, দৃষ্টি এখন শীর্ষ দুইয়ে। মুস্তাফিজদের বিপক্ষে জয় পেলে শেষ চার নিশ্চিত হবে সাকিবদের, আর হারলে হিসেবের সঙ্গে অপেক্ষা বাড়বে।

নাইটদের ঘরের মাঠ ইডেন গার্ডেনসে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।

প্রাথমিক পর্বে দুদলেরই এটি শেষ ম্যাচ। ১৩ ম্যাচে হায়দরাবাদের পয়েন্ট ১৬, কলকাতার ১৪। জিতলে তো বটেই, কলকাতার সুযোগ থাকবে হারলেও। তবে সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে দিনের দ্বিতীয় ম্যাচ পর্যন্ত। যে ম্যাচে মুখোমুখি হবে দিল্লি ডেয়ার ডেভিলস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই দু দলের পয়েন্টও কলকাতার সমান(১৪)।

Banglabid

শনিবার নিজেদের শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে শীর্ষ চার নিশ্চিত করেছে নতুন দল গুজরাট লায়ন্স। নিশ্চিত করেছে তারা প্রথম দুইটি দলে থাকাও। আর তাদের জয়ে নিশ্চিত হয়ে গেছে হায়দরাবাদের প্লে-অফ খেলাও। বাকি দুটি জায়গার জন্য লড়াই এখন জমজমাট। সম্ভাবনা আছে ৪ দলের।

প্রাথমিক পর্বের শেষ দিনের শেষ ম্যাচ শেষেই চূড়ান্ত হবে সেরা চার। বিদায় নিশ্চিত হয়েছে রাইজিং পুনে সুপারজায়ান্টস ও কিংস ইলেভেন পাঞ্জাবের।

কলকাতা-হায়দরাবাদের প্রথম লেগের লড়াইয়ে পারফরম্যান্সে এগিয়ে ছিলেন মুস্তাফিজ। ৪ ওভারে ২৯ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট। ৩ ওভারে ১৮ রান দিয়ে সাকিব ছিলেন উইকেটশূন্য, সুযোগ পাননি ব্যাটিংয়ের। তবে শেষ হাসি হেসেছিলেন সাকিব। নাইটরা ম্যাচ জিতেছিল ৮ উইকেটের বড় ব্যবধানেই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বৌদ্ধ ভিক্ষু হত্যার বিচারের দাবিতে জাতিসংঘ দপ্তরের সামনে মানববন্ধন

পরবর্তী

সেরা ৭ প্রতিযোগীর অপেক্ষায় বাংলার গান

পরবর্তী

সেরা ৭ প্রতিযোগীর অপেক্ষায় বাংলার গান

আমিরকেই বেছে নিলেন শাহরুখ পুত্র

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকায় আজ জশনে জুলুছ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড দাবি করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শপথের পর প্রথম বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২৩, ২০২৬

মেসির গোলেও হার এড়াতে পারল না মিয়ামি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT