বিনোদন

বহু পুরুষের যৌন হেনস্থার শিকার হয়েছেন গিরিস মারিনি

গিরিস মারিনি শাওয়ার পানিতে দাঁড়িয়ে, প্রকৃতি পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

গিরিস মারিনি শাওয়ার পানিতে দাঁড়িয়ে প্রকৃতি পরিবেশে, শান্ত ও স্বাভাবিক দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

হলিউডে কেবল নারী অভিনেত্রী-ই নয় ,অনেক পুরুষ অভিনেতাদেরও যৌন নিপীড়নের শিকার হতে হয়েছে বলে জানিয়েছেন অভিনেতা গিরিস মারিনি। কিন্তু লোক লজ্জার কারণে কেউ-ই এসব বিষয়ে মুখ খোলেনি।

‘সেক্স অ্যান্ড দ্যা সিটি’ খ্যাত গিরিস মারিনি বলেন, ক্যারিয়ারে আমাকেও হলিউড প্রযোজকদের মনোরঞ্জন করতে হয়েছে। এমনকি তাদের কামনার পাত্রও ছিলাম আমি।

মারিনি এমন সময় মুখ খুললেন যখন হলিউডসহ পুরো সিনেমা বিশ্বই ‘মুভি মুঘল’ হার্ভে ওয়েস্টাইনের যৌন কেলেঙ্কারি নিয়ে সরব। ২০০৮ সালে গিরিস মারিনি হলিউডে বেশ কিছু কাজ করে বেশ সুনাম কুড়াতে থাকেন। আর তখনই হলিউড জগতের প্রভাবশালী এবং ক্ষমতাবান প্রযোজক পরিচালকদের নজর পড়ে তার দিকে। শুধু অভিনয়ের জন্য না, তাদের লালসা ও কামনার পাত্র হতে হয়েছে তাকে।

পিপল ম্যাগাজিনে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন এই ফ্রেঞ্চ তারকা। তিনি হার্ভের প্রসঙ্গ টেনে বলেন, কেবল হার্ভে ওয়েস্টাইনই নয় আমি বলতে চাই এমন অনেক যৌন নিপীড়ক আমাদের চারপাশে ঘুরে বেড়ায়। তবে হার্ভে ওয়েস্টাইনকে রিহার্ভে না পাঠিয়ে জেলে পাঠালেই হয়তো ভালো হত।

যৌন হয়রানি বিষয়ে তিনি বলেন, ‘যখন কেউ কোন বিষয় নিয়ে আগ্রাসী হয়ে যায়, তাঁর জন্য জেলই উপযুক্ত জায়গা’

বিশ্বব্যাপী যৌন নিপীড়নের প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘মি টু’হ্যাশট্যাগে শুধু নারীরাই প্রতিবাদ করেছিল, খুব কম পুরুষই অংশ গ্রহণ করেছে। কিন্তু আমাদের চারপাশে অনেক পুরুষও এই যৌন হয়রানির স্বীকার হচ্ছে প্রতিনিয়ত। -ইন্ডিপেনডেন্ট

বিষয়:যৌন হেনস্থা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…