চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বহুল প্রতীক্ষিত মগবাজার-মৌচাক উড়ালসড়ক চালু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৭ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A

অবশেষে পুরোপুরি চালু হয়েছে বহুল প্রতীক্ষিত মগবাজার মৌচাক উড়ালসড়ক। দুপুর ১২টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মৌচাক মোড়ে ডিজিটাল বোর্ডের মাধ্যমে ফ্লাইওভারের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানের সময় মৌচাক থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত রাস্তায় যান চলাচল বন্ধ ছিল। এ সময় বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

উদ্বোধনের সময় সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন: এই উড়ালসড়কের কারণে রাজধানীর যানজট অনেকটা কমবে। এছাড়া সরকারের ধারাবাহিকতা অব্যাহত থাকলে উন্নয়নের ধারা অব্যাহত থাকে বলেও মন্তব্য করেন তিনি।

নয় কিলোমিটার দীর্ঘ তিন তলাবিশিষ্ট চার লেনের এই উড়ালসড়ক ১০ মাত্রার ভূমিকম্প সহনশীল। এর নিচে বিভিন্ন জায়গায় আটটি বড় মোড় ও তিনটি রেলক্রসিং আছে।

২০১১ সালে একনেকে এই ফ্লাইওভার নির্মাণ প্রকল্প চূড়ান্ত হওয়ার পর ২০১৩ সালে ১৬ ফেব্রুয়ারি এর নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তথ্য অনুযায়ী, প্রথমে এ প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ৩৪৩ কোটি ৭০ লাখ টাকা। এরপর বেড়ে ৭৭২ কোটি ৭০ লাখ টাকায় দাঁড়ায়। পরে নকশায় পরিবর্তন আনা হয়। শেষ পর্যন্ত ব্যয় বেড়ে ১ হাজার ২১৮ কোটি ৮৯ লাখ টাকায় গিয়ে ঠেকে।

এ প্রকল্প বাস্তবায়নে সরকার অর্থায়ন করেছে ৪৪২ কোটি ৭৩ লাখ টাকা। ৭৭৬ কোটি ১৬ লাখ টাকা দিয়েছে সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওএফআইডি)।

চারটি অংশে বিভক্ত প্রকল্পটির তিনটি অংশ আগেই খুলে দেওয়া হয়। এর মধ্যে সাতরাস্তা-মগবাজার-হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত অংশটি গত বছরের ৩০ মার্চ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ওই বছরের বছরের ১৫ সেপ্টেম্বর খুলে দেওয়া হয় নিউ ইস্কাটন থেকে ওয়ারলেস মোড় পর্যন্ত এক দিকের অংশ। চলতি বছরের ১৭ মে এফডিসি মোড় থেকে কারওয়ান বাজার পর্যন্ত তৃতীয় অংশ যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়। সর্বশেষ মৌচাক-মালিবাগ-শান্তিনগর-রাজারবাগ-মগবাজার অংশ খুলে দেওয়ার মাধ্যমে চালু হয়ে গেল পুরো ফ্লাইওভারটি। এতে চলাচলে স্বস্তি ফিরবে বলে আশা করছে নগরবাসী।

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনামগবাজার-মৌচাক উড়ালসড়ক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টেনেটুনে পাশ চেলসি, বাকরুদ্ধ টটেনহ্যাম

পরবর্তী

যে কারণে ডিবি সদস্যদের আটক করতে পারলো সেনাবাহিনী

পরবর্তী

যে কারণে ডিবি সদস্যদের আটক করতে পারলো সেনাবাহিনী

কারিনা কাপুর

তৈমুরের জন্য নতুন কাজে চুক্তিবদ্ধ হচ্ছেন না কারিনা

সর্বশেষ

আবারও বন্যার শঙ্কা নেপালে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালকে জরুরি সহায়তায় ৫ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৭, ২০২৬

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণের আলামত মেলেনি ময়নাতদন্তে, মিলল চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ২৭, ২০২৬
Professional Focused Caucasian Female Surgeon Reviewing Patient's Brain Scans on a Large Monitor, Preparing to Lead Her Team in a Complex Surgery, Analyzing Data Before the Procedure Begins

সার্জনের পাশে এআই, জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে নতুন সাফল্য

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT