বিনোদন

‘বস টু’র জমজমাট ট্রেলার

‘বস টু’র জমজমাট ট্রেলার

‘বস টু’ ছবির পোস্টারে জিৎ ও শুভশ্রী

ঈদুল ফিতরে মুক্তি পাবে বাংলাদেশ ও ভারতের যৌথ-প্রযোজনার ছবি ‘বস টু’। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় এসেছে ছবিটির ট্রেলার। জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে ট্রেলারটি আপলোড করা হয়। বাবা যাদব পরিচালিত এই ছবির যৌথ পরিচালক হিসাবে রয়েছে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের নাম।

৩ মিনিট ১৯ সেকেন্ডের এই ট্রেলার ছিল নায়ক নির্ভর। অ্যাকশন, থ্রিলার ও রোম্যান্সে ভরপুর এ ট্রেলারে তাই জিৎকে দেখা গেছে ঘুরে ফিরে। দেখা গেছে শুভশ্রী আর বাংলাদেশের নুসরাত ফারিয়াকেও। গতকাল শুক্রবার এ ট্রেলার ইউটিউবে অবমুক্ত করার পর এরই মধ্যে আজ শনিবার বিকাল পর্যন্ত ৬ লাখবার দেখা হয়েছে।

ছবিতে জিৎ, শুভশ্রী আর নুসরাত ফারিয়া ছাড়াও অভিনয় করেছেন ইন্দনীল সেনগুপ্ত, অমিত হাসান, সীমান্ত প্রমুখ। সুর ও সংগীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার জিৎস ফিল্ম ওয়ার্কস।

‘বস টু’ ছবির ট্রেলার :

বিষয়:জাজ মাল্টিমিডিয়া বস টু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…