চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বসুন্ধরা সিটিতে থাকছে না স্টার সিনেপ্লেক্স

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিংমলে থাকছে না স্টার সিনেপ্লেক্স। বড় পর্দায় দেশ বিদেশের সিনেমা দেখতে সেখানে আর ভিড় করার সুযোগ নেই শহুরে তরুণ তরুণীদের। 

চ্যানেল আই অনলাইনকে এমন দুঃসংবাদই জানালেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল।

গেল মাসেই সংবাদ সম্মেলন করে রুহেল জানিয়েছিলেন, করোনার উদ্ভূত পরিস্থিতিতে সরকারি সহায়তা না পেলে বন্ধ হয়ে যেতে পারে সিনেপ্লেক্স। তবে কি এ  কারণেই বন্ধ হচ্ছে?

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ জানালেন নতুন সংকটের কথা। তিনি বললেন, গেল মাসেই আমরা বসুন্ধরা সিটি শপিংমলের মালিক পক্ষের নোটিশ পেয়েছি। তারা আমাদের জানিয়েছেন জায়গাটা ছেড়ে দিতে। এখন যেহেতু তারা মালিক, ফলে জায়গা ছেড়ে দিতে আমরা বাধ্য। আমরা সিনেপ্লেক্সের এই ব্রাঞ্চটা বন্ধ করে দিবো।

এ বিষয়ে রুহেল বিস্তারিত জানিয়ে চ্যানেল আই অনলাইনকে বলেন, বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স শাখা বন্ধ করে দিচ্ছি। শপিংমল কর্তৃপক্ষ একমাস আগেই সিনেপ্লেক্সের শাখা ছাড়ার জন্য নোটিশ দিয়েছে। নোটিশে বলা আছে, তিন মাসের মধ্যে জায়গা ছেড়ে দিতে হবে। ৬ টি স্ক্রিনে ১৬০০ আসন ছিল। শাখাটি রাখার অনেক চেষ্টা করেও পারলাম না। তবে সিনেপ্লেক্সের অন্যান্য শাখাগুলো (ধানমন্ডির সীমান্ত সম্ভার, মহাখালীর এসকেএস টাউয়ার) চালু থাকলো। নতুন করে মিরপুর-১ এর সনি কমপ্লেক্স সিনেপ্লেক্স হিসেবে চালু হবে।

রাজধানীতে সিনেপ্লেক্সের আরো দুটি ব্রাঞ্চ থাকায় খুব একটা সমস্যা হবে না বলেও জানান মেসবাহউদ্দিন। তিনি বলেন, বসুন্ধরা সিটিতে সিনেপ্লেক্স বন্ধ হলেও আমাদের খুব একটা সমস্যা হবে না। তবে যেহেতু এটি আমাদের প্রথম জায়গা, এবং সিনেপ্লেক্সের উত্থানের জায়গা ছিলো এই বসুন্ধরা- ফলে একটু ইমোশনতো থাকেই। আর ২০০৪ সালে এই সিনেপ্লেক্স হওয়ারই পরই হলবিমুখ মধ্যবিত্ত শ্রেণি আবার সিনেমা হলে এসে সিনেমা দেখতে শুরু করে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বসুন্ধরালিড বিনোদনস্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT