বিনোদন

বসন্ত-ভালোবাসায় রঙিন তারা

গুন গুন করে অনেকেই গেয়ে উঠবেন- ‘মনেতে ফাগুন এলো...’ বা ‘ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত…’ কিংবা হাল সময়ের ‘বসন্ত এসে গেছে...’!

বসন্তের রঙিন পোশাক ও সাজে চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বসন্তের রঙিন পোশাক ও সাজে চ্যানেল আই অনলাইন এর ছবি, যেখানে বিভিন্ন মানুষ সুন্দর পোশাক পরিধান করে থাকেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘১৩ ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন। বসন্তের প্রথম দিন। পরদিন ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস।’-এমনটাই ছিলো রেওয়াজ। কিন্তু নতুন বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী বসন্তের প্রথম দিন আর ভালোবাসা দিবস একই দিনে! সেই হিসেবে শুক্রবার দুটো উৎসব উদযাপনে ব্যস্ত রাজধানীবাসী। তবে নিজেদের ঐতিহ্য বসন্ত বরণকেই বেশি গুরুত্ব দিচ্ছেন সংস্কৃতি অঙ্গনের মানুষেরা।

দখিনা হাওয়া। ঝরা পাতার শুকনো নুপুরের নিক্কন, প্রকৃতির মিলন এ বসন্তেই। বসন্ত মানেই পূর্ণতা। বসন্ত মানেই নতুন প্রাণের কলরব। বসন্ত মানেই একে অপরের হাত ধরে হাঁটা। এ ঋতু বাসন্তী রঙে সাজায় মনকে, মানুষকে করে আনমনা। শীতের জীর্ণতা সরিয়ে ফুলে ফুলে সেজে ওঠে প্রকৃতি। কোকিলের ডাক। গাছে গাছে নতুন পাতা, স্নিগ্ধ সবুজ কচি পাতার ধীর গতিতে বাতাসের সঙ্গে বয়ে চলা জানান দেয় নতুন কিছুর। শীতে খোলসে ঢুকে থাকা বনবনানী অলৌকিক স্পর্শে জেগে উঠে। পলাশ, শিমুল গাছে লাগে আগুন রঙের খেলা। প্রকৃতিতে চলে মধুর বসন্তে সাজ সাজ রব। আর এ সাজে মন রাঙিয়ে গুন গুন করে অনেকেই গেয়ে উঠবেন- ‘মনেতে ফাগুন এলো…’ বা ‘ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত…’ কিংবা হাল সময়ের ‘বসন্ত এসে গেছে…’! তারকাদের মুখেও একই বার্তা যেনো…

 

 

View this post on Instagram

 

Happy valentines day ❤️ #arifinshuvoo

A post shared by Arifin Shuvoo (@arifin_shuvoo) on

বিষয়:আরিফিন শুভ তিশা বসন্ত ভালোবাসা দিবস মিথিলা মোস্তফা সরয়ার ফারুকী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…