চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বল বিকৃতির চেষ্টা করেছিল ইংল্যান্ড-পাকিস্তান?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২১ পূর্বাহ্ন ০৪, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ট্রেন্টব্রিজে পাকিস্তান ও ইংল্যান্ডের ‘সম্ভাব্য’ বল বিকৃতি নিয়ে তৎপর ছিলেন আম্পায়াররা। দুই দলের খেলোয়াড়রা আউটফিল্ড থেকে একাধিক বাউন্সে বল ফেরত পাঠাচ্ছিলেন বোলারের কাছে। সাধারণত বল রিভার্স সুইং আদায় করার মতো আকৃতিতে আনার কৌশল হিসেবে এমন করা হয়ে থাকে। যে কারণে দুদলকেই ডেকে কথা বলেন দায়িত্বরত আম্পায়াররা।

ম্যাচের দুই ইনিংসেই রিভার্স সুইং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দূর থেকে বল থ্রোর এমন অবস্থায় যাতে নিয়মের ব্যত্যয় না ঘটে, সেজন্য আম্পায়াররা বেশ কয়েকবার দুদলকেই এক বাউন্সে বল ফেরত পাঠানোর বিষয়টি মনে করিয়ে দেন।

ইংল্যান্ড ইনিংসের শেষদিকে জস বাটলার ১০৩ রানে আউট হওয়ার পর বলের আকৃতি পরীক্ষা করে দেখেন আম্পায়াররা। তবে সন্দেহজনক কিছু খুঁজে পাননি। ম্যাচ শেষে ইংলিশ দলনায়ক ইয়ন মরগানকে বলতে হল এনিয়ে। জানিয়েছেন, দুই ইনিংসেই এমনটি ঘটেছে।

‘দুই ইনিংসেই এটি নিয়ে বেশ কয়েকবার আলোচনা হয়েছে। মধ্য-ইনিংসে আম্পায়াররা আমার কাছে এসেছিলেন। তারা মনে করেছেন, অকারণেই অতিরিক্ত বাউন্সে বল পাঠানো হচ্ছে অথবা এটি নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে।’

এদিকে পাকিস্তানকে সতর্ক করার পর দেখা যায় আউটফিল্ড থেকে বল পাঠানোর পর মোহাম্মদ হাফিজ আম্পায়ারের কাছে বেশ কয়েকবার বল জমা দেন। জরিমানার ভয়েই হাফিজ এমনটি করেছেন। পাকিস্তানের ইংল্যান্ড-বধের নায়ক বললেনও তেমনই।

‘এটি তাদের (আম্পায়ার) কাজ এবং তারা তাদের কাজ করেছে। দুই ইনিংসেই বেশ কয়েকবার বল এক বাউন্সে আসেনি অথবা দুই কিংবা তিন বাউন্সে এসেছে। ২০ ওভার পর আমাদের সতর্কতা দেয়া হয়েছিল। যদি আমরা দুই বাউন্সে বল পাঠাই তবে আমাদের (রান) জরিমানা করা হবে। এজন্যই আমি বেশ কয়েকবার আম্পায়ারের কাছে বল সঁপে দিয়েছি।’

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ড-পাকিস্তানবিশ্বকাপ-২০১৯মরগানহাফিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

এবারের ভোট এতটা উৎসবমুখর হবে অনেকেই ভাবতে পারেনি: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

মোবাইলে যেভাবে জানতে পারবেন ভোটের ফলাফল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট বর্জন করলেন হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসীম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT