চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোট বর্জন করলেন হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসীম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৫ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, রাজনীতি
A A

নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী জসীম উদ্দিন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ফেসবুক লাইভে এসে অনিয়মের অভিযোগ তুলে এই ঘোষণা দেন বিএনপি জোটের প্রার্থী।

আসনটিতে আলোচিত প্রার্থী এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন জসিম উদ্দিন। ফেসবুক লাইভে জসীম উদ্দিন অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনী তাকে সহযোগিতা করেনি। ভোটে কারচুপি হয়েছে এবং এজেন্টসহ তার কর্মী সমর্থকদেরকে মারধর করা হয়েছে।

জসীম বলেন, ‘আপনারা দেখেছেন আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এমন অবস্থায় উপজেলার সুবিল, বড়শালঘর, ইউসুফপুর রসুলপুর, মাসিকারা ইউনিয়ন গুলোকে অনিয়ম হয়েছে। ভোট কারচুপি হয়েছে, ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছে। আমাদের এজেন্ট বের করে দেওয়া হয়েছে। আমাদের নেতাকর্মীদেরকে রক্তাক্ত করা হয়েছে, আহত করা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে। সারাদিন তারা ভোট কিনেছে। এখন তারা নিজেরা নিজেরা ভোট কাটছে। আমি দেবিদ্বারের জনগণের কথা চিন্তা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলাম।

‘প্রশাসন আমাদেরকে কোন সহযোগিতা করে নাই। বারবার ফোন করার পরও তারা আমাদেরকে কোন সহযোগিতা করে নাই।’ যোগ করেন জসীম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লা-৪জসীমজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬দেবীদ্বারহাসনাত আবদুল্লাহ
শেয়ারTweetPin1

সর্বশেষ

দেশে স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ২ হাজারের বেশি

জুলাই ২, ২০২৬

অনলাইন জুয়া-বেটিং দমনে কঠোর নতুন আইন, আছে কারাদণ্ড ও জরিমানা

জুলাই ২, ২০২৬

৪ আর্থিক প্রতিষ্ঠানকে ৩ মাসের আল্টিমেটাম দিল বাংলাদেশ ব্যাংক

জুলাই ২, ২০২৬

বৃক্ষরোপণ কর্মসূচি নজরদারিতে আসছে ‘ট্রি মনিটরিং অ্যাপ’

জুলাই ২, ২০২৬

আনচেলত্তি আমরা আপনার দিকে আসছি: নরওয়ে কোচ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT