বিনোদন

বলিউডে সত্যজিৎ রায়ের ‘তারিণী খুড়ো’, কানে প্রকাশ পেল ফার্স্টলুক

প্রাচীন স্থাপত্যের পাশে দাঁড়িয়ে একজন ব্যক্তি, বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি প্রাচীন বাংলার স্থাপত্যের পাশে দাঁড়িয়ে আছেন, ঐতিহ্যবাহী কারুকার্য ও নির্মাণশৈলী দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সেই যে লোকটা পল্টু, নেপলাদের গল্প শোনাত, সেই ‘তারিণী খুড়ো’ কে মনে আছে? সত্যজিৎ রায়ের সেই অমর কীর্তি ‘তারিণী খুড়ো’কে নিয়ে সিনেমা হচ্ছে বলিউডে। সোমবার কান চলচ্চিত্র উৎসবে প্রকাশ পেল ছবির ফার্স্ট লুক।

প্রযোজনা সংস্থা জিও স্টুডিও নিয়ে আসছে হিন্দিতে তারিণী খুড়ো। তারিণী খুড়ো চরিত্রের অবলম্বনে তৈরি হবে সিনেমাটি। নাম ‘দ্য স্টোরিটেলার’।

‘দ্য স্টোরিটেলার’ নির্মাণ করছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা অনন্ত নারায়ণ মহাদেবন। তারিণীর চরিত্রে দেখা যাবে পরেশ রাওয়ালকে। এছাড়াও আছেন আদিল হুসেন, রেবতী এবং তন্নিষ্ঠা।

সত্যজিৎ রায়কে এই প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই নির্মাতার লক্ষ্য। ছবিটি কবে মুক্তি পাবে তা জানানো হয়নি।

বিষয়:পরেশ রাওয়াল সত্যজিৎ রায়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…