চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডে খেলা নিয়ে বাড়ছে সিনেমা নির্মাণ, কেন?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০০ অপরাহ্ণ ২৯, মার্চ ২০২১
বিনোদন
A A

ভারতে খেলাধুলা নিয়ে একের পর এক সিনেমা তৈরি হচ্ছে। খেলা কিংবা খেলোয়াড়দের জীবন নিয়ে তৈরি এসব সিনেমা দর্শকও টানছে প্রচুর। শুধু মাত্র এই কারণে আগের চেয়ে খেলাধুলা নিয়ে সিনেমা নির্মাণে গুরুত্ব দিচ্ছেন প্রযোজক-পরিচালকরা।

সম্প্রতি মুক্তি পেয়েছে পরিনীতি চোপড়া অভিনীত ‘সায়না’। এটি তৈরি হয়েছে ব্যাডমিন্টন খেলোয়াড় সায়না নেহওয়ালের জীবন নিয়ে। এছাড়া মুক্তির প্রতীক্ষায় আছে বিগ বাজেটের ৮৩, জার্সি, ময়দান এবং তুফানের মতো সিনেমা।

স্পোর্টস নিয়ে নতুন সিনেমাগুলো দেখার আহে গত এক দশকে তৈরি হওয়া স্পোর্টস বায়োপিকগুলোও দেখে নিতে পারেন দর্শক:

আজহার (২০১৬): ভারতীয় ক্রিকেটার ও সাবেক জাতীয় দলের অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন এর জীবনীর উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে ‘আজহার’। মোহাম্মদ আজহারউদ্দীন এর চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমী।

সান্দ কি আখ (২০১৯): ভারতের দুই প্রবীনতম শুটার চন্দ্রো তোমর এবং প্রকাশী তোমর এর জীবনের ওপরে তৈরি হয়েছে ‘সান্দ কি আখ’। মূল চরিত্রে অভিনয় করছেন তাপসী পান্নু এবং ভূমি পেডনেকার।

সুরমা (২০১৮): হকি লেজেন্ড সন্দীপ সিং-এর জীবনের উত্থান-পতন-পুনরুত্থান ‘সুরমা’ ছবির মূল উপজীব্য। মূল চরিত্রে দেখা গেছে দিলজিত দোসান্তকে।

এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরি (২০১৬): সুশান্ত সিং রাজপুত অভিনীত জনপ্রিয় ছবি ‘এম এস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি’। ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে কেন্দ্র করে ছবিটি নির্মাণ করা হয়েছে।

ম্যারি কম (২০১৪): মণিপুরের ছোট্ট গ্রাম থেকে উঠে এসে বিশ্বমঞ্চে নিজের অস্তিত্ব জানান দেয়া ভারতীয় নারী বক্সারের জীবন নিয়ে তৈরি হয়েছে ‘ম্যারি কম’। অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ম্যারির ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।

বুধিয়া সিং বর্ন টু রান (২০১৬): বুধিয়া সিং মাত্র ৪ বছর বয়সে ভুবনেশ্বর থেকে পুরী, ৬৫ কিলোমিটারের দৌড়েছিল। সময় নিয়েছিল ৭ ঘণ্টা ২ মিনিট। ২০০৬-এর সেই ঘটনার পর বুধিয়ার নাম উঠেছিল লিমকা গিনেস বুক অফ রেকর্ডসে। বিশ্বের কনিষ্ঠতম ম্যারাথনার বুধিয়া সিং ও তার প্রশিক্ষক বিরঞ্চি দাসের গল্প উঠে এসেছে ‘বুধিয়া সিং বর্ন টু রান’ সিনেমায়। অভিনয় করেছেন মনোজ বাজপেয়ি, মাস্টার ময়ূর মহেন্দ্র পাটোলে।

Reneta

দঙ্গল (২০১৬): ‘দঙ্গল’ চলচ্চিত্রে কুস্তিগির মহাবীর সিং ফোগাট চরিত্রে অভিনয় করেছেন আমির খান। মহাবীর সিং ফোগাট তার দুই মেয়ে গীতা ফোগাট এবং ববিতা কুমারীকে কুস্তি শিক্ষা দেন। ২০১০ সালের কমনওয়েলথ গেমসে গীতা স্বর্ণ পদক এবং ববিতা রৌপ্য পদক অর্জন করেন। ববিতা পরে ২০১৪ সালের কমনওয়েলথ গেমসে স্বর্ণ পদকও অর্জন করেন।

ভাগ মিলখা ভাগ (২০১৩): ভারতীয় অ্যাথলেট মিলখা সিং-এর জীবন নিয়ে তৈরি হয়েছে ‘ভাগ মিলখা ভাগ’। এই ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন ফারহান আখতার।

পান সিং তোমার (২০১২): পান সিং তোমার একজন ভারতীয় সৈনিক ছিলেন যিনি ভারতীয় জাতীয় গেমসে টানা সাত বার স্বর্ণপদক জয় করেছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহী হতে বাধ্য হয়েছিলেন। প্রয়াত ইরফান খান ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আজহারদঙ্গলপান সিং তোমারভাগ মিলখা ভাগলিড বিনোদনসান্দ কি আখসুরমা
শেয়ারTweetPin

সর্বশেষ

দলের প্রয়োজনে অবদান রাখতে চান অভিষেকের অপেক্ষায় থাকা অমিত

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে আবার গুলি

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইএসজি দক্ষতা উন্নয়নে কাজ করছে ব্র্যাক ইউনিভার্সিটি ও সুইসকন্ট্যাক্ট

মে ৫, ২০২৬

৮০ সেকেন্ডের আগুন!

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ পুলিশ কর্মকর্তার বদলি

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT