চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিনেশ ফোগাটকে আমিরের ফোন, ‘দঙ্গল টু’ আসছে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৫ পূর্বাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A

কৃষক আন্দোলনের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে শম্ভু সীমান্তে গিয়েছেন ভারতের তারকা কুস্তিগির ভিনেশ ফোগাট। আর প্যারিস অলিম্পিকের দুর্ভাগ্যজনকভাবে পদক হাতছাড়া হওয়া ভিনেশকে ভিডিও কল করলেন ‘দঙ্গল’ তারকা আমির খান। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা, ভিনেশকে নিয়ে ‘দঙ্গল ২’ সিনেমার পরিকল্পনায় আছেন আমির।

সোশ্যাল মিডিয়ায় ভিডিও কলের ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা গেছে আমির ভিডিও কলে কথা বলছেন ভিনেশের সঙ্গে। দুই তারকার মুখেই হাসি।

আন্দোলনের ২০০ দিনের পূর্তিতে গিয়ে শম্ভু সীমানায় কৃষকদের পাশে দাঁড়িয়ে ভিনেশ বলেছেন, ‘আপনাদের মেয়ে আপনাদের সঙ্গে আছে।’

প্যারিস অলিম্পিকে মহিলাদের ৫০ কেজি বিভাগের ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে উঠে নজির গড়েছিলেন ভিনেশ। তবে তার ওজন নির্ধারিত মাত্রার চেয়ে ১০০ গ্রামের মত বেশী হয়ে যাওয়ায় দুর্ভাগ্যজনকভাবে বাতিল হয়ে নিশ্চিত পদক থেকে বঞ্চিত হন ভিনেশ।

নিতেশ তিওয়ারি পরিচালিত ‘দঙ্গল’ মুক্তি পেয়েছিল ২০১৬ সালে। বিশ্বজুড়ে ২০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছিল ছবিটি।

ছবিটিতে আমির খান মহাবীর সিং ফোগাটের চরিত্রে অভিনয় করেন। একজন অপেশাদার কুস্তিগির, যিনি তার মেয়ে গীতা ফোগাট এবং ববিতা কুমারীকে ভারতের প্রথম বিশ্বমানের নারী কুস্তিগীর হওয়ার জন্য প্রশিক্ষণ দেন। ছবিতে ফোগাট বোনদের প্রাপ্তবয়স্ক সংস্করণ হিসাবে ফাতিমা সানা শেখ এবং সানিয়া মালহোত্রাকে দেখা গিয়েছিল এবং ছোটবেলার চরিত্রে ছিলেন জাইরা ওয়াসিম এবং সুহানি ভাটনগর। সাক্ষী তানওয়ার তাদের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন।

Reneta

সূত্র: পিঙ্কভিলা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির খানদঙ্গলদঙ্গল টুভিনেশ ফোগাট
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT