চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডে ‘ওয়ান্ডার ওম্যান’-এর ভূমিকায় দীপিকা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৩ অপরাহ্ণ ২৭, মে ২০১৮
বিনোদন
A A

বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীর কথা উঠলে সবার আগে যার নামটা আসবে সে হলো ‘পদ্মাবত’ খ্যাত দীপিকা পাডুকোন। তার অভিনয়, রূপ ও স্টাইলের জাদুতে মোহিত দেশ-সহ বিশ্বের নানান প্রান্তে ছড়িয়ে থাকা অসংখ্য বলিউডি ভক্ত। বলিউড ছাড়িয়ে হলিউডেও তার খ্যাতি ছড়িয়ে পড়েছে আগেই।

তিনি কখনও রামের লীলা তো কখনও বাজিরাও-এর মাস্তানি আবার কখনও পদ্মাবতী হয়ে তার রূপ ও অভিনয়ের যাদু ছড়িয়েছেন।

হলিউডে সুপারহিরোর চল অনেক আগে থেকেই। সেই সাথে বলিউডেও এখন পর্যন্ত বেশ কিছু সুপারহিরো ছবি দেখা গিয়েছে। কিন্তু, নারী সুপারহিরোর চরিত্র এখন পর্যন্ত বলিউডে দেখা মিলেনি। তবে গুঞ্জন শোনা যাচ্ছে, এবার বলিউডে বিখ্যাত হলিউড মুভি ‘ওয়ান্ডার ওম্যান’-এর মতো নারী সুপারহিরো চরিত্রে দেখা যেতে পারে দীপিকা পাডুকোনকে।

রাওয়ান, কৃষের মতো সিনেমাতে পুরুষ সুপারহিরো দেখা গেলেও নারী সুপারহিরো এখনও আসেনি বলিউডে। এবার সেই রেওয়াজই ভাঙতে চলেছেন ডিম্পল কুইন দীপিকা।

এখনও পর্যন্ত যা খবর, তাতে ছবিটি হতে চলেছে সায়েন্স-ফিকশন। সেখানে দীপিকা পাডুকোনের চরিত্রকে ভাবা হয়েছে ওয়ান্ডার ওম্যানের চরিত্রের মতো করে। বোঝাই যাচ্ছে ওম্যান সেন্ট্রিক এই সিনেমায় দীপিকা হয়ে উঠবেন সুপারহিরো।

সিনেমাটি কে তৈরি করবেন, দিপীকা ছাড়া আর কে কে থাকবেন? সবকিছুই রাখা হচ্ছে চূড়ান্ত গোপন। তবে সূত্র মারফৎ জানা গিয়েছে, ছবিটির আনুমানিক খরচ ধরা হয়েছে প্রায় তিনশো কোটি টাকা। দীপিকা পাডুকোনের টিমের সঙ্গে প্রায় প্রত্যেকদিনই কথাবার্তা চালাচ্ছেন ছবিটির নির্মাতারা। যেহেতু দীপিকা হবেন সুপারহিরো, তাই প্রবল শারীরিক কসরতও করতে হচ্ছে তাকে।

ট্যাগ: দীপিকাবলিউড
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

চোখে পানি, তবু আশায় মিশরীয়রা

পরবর্তী

ধোনির মগজ বনাম রশিদের কব্জি

পরবর্তী

ধোনির মগজ বনাম রশিদের কব্জি

বিদ্যুতের দাম-হাইকোর্ট

বিদ্যুতের দাম বৃদ্ধি কেন অবৈধ নয়: হাইকোর্ট

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপাল ও চীন সীমান্তে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৮০০

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT