চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডে এক মাসে পাঁচ ছবির আয় সাতশো কোটি রুপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৬ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

২০১৯ সালটি যেন বলিউডের জন্য সৌভাগ্য বয়ে এনেছে! ২০১৮ সালে বড় বাজেটের প্রতীক্ষিত ছবিগুলো আশানুরূপ ব্যবসা করতে না পারলেও ২০১৯ এ বদলে গেছে চিত্র।

অবিশ্বাস্য শোনালেও সত্যি হলো, একমাসে বলিউডের পাঁচ সিনেমায় আয় হয়েছে ৭০০ কোটি রুপি!

১৫ আগস্ট থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত চারটি শুক্রবারে মুক্তি পেয়েছে মিশন মঙ্গল, বাটলা হাউজ, সাহো, ছিচোড়ে এবং ড্রিম গার্ল। সবগুলোই অল্প বা মাঝারী বাজেটের ছবি। কিন্তু ভালো গল্পের কারণে দর্শক পছন্দ করেছেন ছবিগুলো। ফলে ব্যবসাও করেছে ভালো।

ড্রিম গার্ল এখন পর্যন্ত আয় করেছে ১২৭ কোটি রুপি। ছিচোড়ে শিগগির ১৫০ কোটির ক্লাবে নাম লেখাবে। এখন পর্যন্ত ছবিটি আয় করেছে ১৪৪ কোটি।

মিশন মঙ্গল ২০০ কোটি আয় করেছে। বাটলা হাউজ এর আয় ১০০ কোটির কাছাকাছি এসে থেমে গেছে। দক্ষিণ ভারতে ‘সাহো’ ফ্লপ হলেও হিন্দি ভার্সনে আয় করেছে ৫০ কোটি রুপিরও বেশি।

তবে গত এক মাসে মুক্তি পাওয়া দ্য জোয়া ফ্যাক্টর, পল পল দিল কে পাস এবং প্রস্থানম ছবি তিনটি দর্শককে হলে টানতে পারেনি। এই তিনটি ছবি মিলে আয় হয়েছে ২০ কোটি রুপির কাছাকাছি। -হিন্দুস্তান টাইমস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ছিচোরেড্রিম গার্লবলিউডবাটলা হাউজমিশন মঙ্গললিড বিনোদনসাহো
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

মে ১২, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১২, ২০২৬

স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন ব্র্যাকের এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

ভিসার আর্থিক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT