বিনোদন

বলিউডের নির্বাক ছবিতে বিজয় সেথুপতি

গাঁধী টকসের পোস্টার যেখানে ভিজ্যুয়াল উপস্থাপনা রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাঁধী টকসের পোস্টার যেখানে ভিজ্যুয়াল উপস্থাপনা ও অর্থনৈতিক বিষয় আলোচনা হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

তামিল সুপারস্টার বিজয় সেথুপতিকে শিগগির দেখা যাবে বলিউড ছবিতে। ছবির নাম ‘গান্ধী টকস’।

নির্বাক এই ছবিটি পরিচালনা এবং প্রযোজনা করছেন কিশর পান্ডুরং বেলেকার। ছবির গল্পও লিখেছেন তিনি।

বেলেকার বলেন, ‘এই প্রজেক্টটি আমার হৃদয়ের খুব কাছের। অভিনেতা নিজেই অনেক আইডিয়া যোগ করেছেন, যা নির্মাতার জন্য আশির্বাদ। আমার কাছে মনে হয় বিজয় এমন একজন অভিনেতা যিনি যে কোনো চ্যালেঞ্জিং স্ক্রিপ্টকে নিজের দক্ষতায় ফুটিয়ে তুলতে পারেন। স্ক্রিপ্ট পরে বিজয় আমার লক্ষ্য বুঝতে পেরেছেন।’

তার মতে, সব নির্মাতাই তার ছবির চরিত্রের জন্য মনের মতো একজন অভিনেতা খুঁজেন। এই ছবির জন্য বলিউড অভিনেতার পাশাপাশি অন্য ইন্ডাস্ট্রিতেও খুঁজেছেন তিনি। তার পছন্দ হয়েছে বিজয় সেথুপতিকে। সেথুপতির অভিনয়ের দক্ষতা, স্টাইল, কন্ঠ শুনে মনে হয়েছে চরিত্রটির জন্য তিনিই ‘পারফেক্ট।’

বিষয়:বিজয় সেথুপতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…