চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডই শাহরুখের পরিবার

হাবিবা নাজনীন মিথিলাহাবিবা নাজনীন মিথিলা
১০:২১ অপরাহ্ন ২৭, ফেব্রুয়ারি ২০১৭
বিনোদন
A A
www.hdfinewallpapers.com

www.hdfinewallpapers.com

বলিউডের সবার কাছে থেকে পাওয়া ভালবাসার জন্য কৃতজ্ঞতা জানালেন শাহরুখ খান। তিনি বলেন, ‘আমি যখন এই স্বপ্নের শহরে (মুম্বাইয়ে) আসি, তখন পরিবার বলতে কিছুই ছিল না আমার। বলিউডই দু হাত বাড়িয়ে আমাকে সাদরে গ্রহণ করেছে। গত পঁচিশ বছর যাবৎ আমি বলিউডে কাজ করছি। আমি যখন মুম্বাইয়ে আসি, তখন আমার বাবা-মা এবং বোনকে হারাই। আমার আসলে তখন কোনো পরিবার ছিল না।বলিউড তখন আমাকে গ্রহণ করেছে আর এখন কোটি কোটি মানুষের একটি পরিবার উপহার দিয়েছে। এজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ।’

‘যশ চোপড়া স্মৃতি পুরস্কার’ অনুষ্ঠানের মঞ্চে তিনি আরও বলেন, ‘আমি কখনো লাভার বয় হতে চাইনি। কারণ আমি মনে করি না, আমি দেখতে সুন্দর। রোমান্টিক হিরো হওয়ার জন্য আমি দেখতে ততটা সুন্দর নই। কিন্তু যশ চোপড়া আমাকে বলেছিলেন, রোমান্টিক ছবি না করলে আমার ক্যারিয়ার এগোবে না। আর যখন যশ চোপড়ার মতো মানুষ যেহেতু বলছেন, তখন তো ভেবেই বলছেন। যশের সেই কথার ওপর বিশ্বাস রেখে জীবনে এত দূর এসেছি। যশ নিজের ওপর বিশ্বাস রাখতে বলেছিলেন। আমি তা করেছি। আর তাতেই আমার ক্যারিয়ারে সাফল্য এসেছে।’

‘দিল তো পাগল হ্যায়’

সম্প্রতি ভারতের মুম্বা​ইয়ে ‘যশ চোপড়া স্মৃতি পুরস্কার’ গ্রহণ করেন শাহরুখ খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশ চোপড়ার স্ত্রী পামেলা, বলিউডের তারকা রেখা, জয়াপ্রদা, শত্রুঘ্ন সিনহা, মহারাষ্ট্রের গভর্ণর বিদ্যাসাগর রাওসহ অনেকে।

শাহরুখ খান আরও বলেন, ‘এটা আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ সন্ধ্যা। কারণ এখানে উপস্থিত সবার ভালোবাসা, শ্রদ্ধা, আবেগ আমার জন্য বড় পাওয়া।’

যশরাজ ফিল্মসের সঙ্গে শাহরুখের উল্লেখযোগ্য ছবিগুলো হলো ‘ডর’, ‘বীর-জারা’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘যব তক হ্যায় জান’।

যশ রাজের স্ত্রী পামেলার আন্তরিকতা এবং উষ্ণ ভালবাসায় মুগ্ধ শাহরুখ খান বলেন, ‘পামেলা আন্টি আমার মায়ের মতো। আমি মুম্বাইয়ে এসে তার কাছ থেকে মায়ের ভালোবাসা পেয়েছি।’

Reneta

যশ চোপড়ার স্মৃতিচারণ করে শাহরুখ বলেন, ‘তিনি আমাকে নিজের সন্তানের মতো ভালবাসতেন। আমি সৌভাগ্যবান যে, তার অনেক ছবিতে কাজ করেছি এবং তার সর্বশেষ ছবিতে কাজ করার সৌভাগ্যও আমার হয়েছে।’

 

 

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: শাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবিতে আইনি নোটিশ 

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ছাত্রদল নেতার বাড়িতে গুলির অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

এপ্রিল ১, ২০২৬

মানিকের গোলে সেমিতে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬
হাসপাতালে মেঝেতেই চলছে চিকিৎসা—অসুস্থ সন্তানকে বুকে আগলে নির্ঘুম রাত পার করছেন উদ্বিগ্ন বাবা-মায়েরা। ছবি: এআই

শিশুদের হাম: হাসপাতালে মা-বাবার অদৃশ্য যুদ্ধ

এপ্রিল ১, ২০২৬
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশী খামার শ্রমিক নিহত

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশী খামার শ্রমিক নিহত

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT