চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ষসেরা হয়ে সমালোচকদের রোনালদোর এক হাত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৬ অপরাহ্ণ ২০, মার্চ ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

দ্বিতীয়বারের মতো পর্তুগালের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রোনালদো। চার সন্তানের বাবা পুরষ্কারটি উৎসর্গ করেছেন তার সন্তানদের। সঙ্গে ধুয়ে দিয়েছেন সমালোচকদেরও।

সমালোচকদের সম্পর্কে সিআর সেভেন বলেন, ‘আমি সবসময় বিশ্বাস করি যে আমিই বিশ্বসেরা। তাদের যা ইচ্ছা বলুক, আমি মাঠে প্রমাণ করে দেখিয়েছি যে আমি কী। বছরের পর বছর চলতে থাকবে এ লড়াই।’

সোমবার লিসবনে জমকালো অনুষ্ঠানে পর্তুগালের বর্ষসেরা অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় রোনালদোর হাতে। স্পোর্টিং সিপির গোলরক্ষক রুই প্যাত্রিসিও ও ম্যানসিটি মিডফিল্ডার বার্নাডো সিলভাকে পেছনে ফেলে টানা দ্বিতীয়বারের মতো এ পুরষ্কার জিতলেন পর্তুগিজ মহাতারকা।

গত মৌসুমে ৪৬ ম্যাচে ৪২ গোল করে রিয়াল মাদ্রিদকে জিতিয়েছেন লিগ শিরোপা ও চ্যাম্পিয়ন্স লিগ। রোনালদো নিজেও জিতেছেন পঞ্চমবারের মত ব্যালন ডি’অর।

গত বছরটা আরও এক কারণে স্মরণীয় হয়ে থাকবে তার জন্য। তিন মাসের ব্যবধানে তিন সন্তানের বাবা হয়েছেন সিআর সেভেন। বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে সঙ্গে নিয়ে অ্যাওয়ার্ড জিতে জানালেন সব কিছু তার সন্তানের জন্য, ‘আমি পাঁচবার ব্যালন ডিঅর জিতেছি, দ্বিতীয় দ্যা বেস্ট অ্যাওয়ার্ডও। এটি আমার চার সন্তানকে উৎসর্গ করলাম।’

সঙ্গে মজাও করলেন, ‘তিন মাসে তিন সন্তানের বাবা হওয়া, এটা কিন্তু নতুন রেকর্ড!’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মরদেহে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মে ১৭, ২০২৬

কেমন হচ্ছে নতুন সরকারের কূটনীতি?

মে ১৭, ২০২৬

ঈদ কবে জানা যাবে সোমবার

মে ১৭, ২০২৬

হামাসের সামরিক শাখার প্রধান ইজ্জ আল-দিন আল-হাদ্দাদ নি/হ/ত

মে ১৭, ২০২৬

কৃষিতে উৎপাদন ব্যয় বাড়ছে: আলোচনায় বক্তারা

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT