চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্তমান সরকার পাকিস্তানি আদর্শের অনুসারী: রিজভী

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
৫:১৪ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৭
রাজনীতি
A A
বর্তমান সরকার পাকিস্তানিদের আদর্শ অনুসারী: রিজভী

বর্তমান সরকার পাকিস্তানিদের আদর্শ অনুসারী: রিজভী

নানা উৎপীড়ন, নির্যাতন, মামলা-হামলার মাধ্যমে বর্তমান সরকার ১৯৭১ সালের আগেকার পাকিস্তানিদের আদর্শ অনুসরণ করছে বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বেগম খালেদা জিয়ার দশম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন।

এসময় তিনি বলেন, পকিস্তানিরা শেখ মুজিবুর রহমানকে যেমন মামলা দিয়ে হয়রানি করেছে তেমনি বর্তমান সরকারও বেগম খালেদা জিয়াকে মামলা দিয়ে ঘায়েল করার চেষ্টা অব্যাহত রেখেছে। সরকার এখন নতুন ষড়যন্ত্র করছে। খালেদা জিয়া ও তারেক রহমান নাকি লন্ডনে আইএসআইয়ের সাথে বৈঠক করেছে। যা ভ্রান্ত ও মিথ্যাচার। এটি বেগম খালেদা জিয়াকে ঘায়েল করার নতুন ষড়যন্ত্র।
সারাদেশ ও পৃথিবী যখন রোহিঙ্গাদের নিয়ে উৎকণ্ঠিত তখন এধরনের অপপ্রচার সরকারের পাকিস্তানি মনোভাব ফুটিয়ে তুলছে বলে দাবি করেন রিজভী।

তিনি বলেন, মূলত শেখ হাসিনা- ইনুরা পাকিস্তান পন্থী। তারা আইয়ুব খান, টিক্কা খানের অনুসারী। শেখ হাসিনা নির্বাচন কমিশন থেকে দুর্নীতি দমন কমিশন, নিম্ন আদালত থেকে উচ্চ আদালত সমস্ত কিছুতে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করতে উঠেপড়ে লেগেছে। কিন্তু এদেশের মানুষ তা হতে দিবে না।

বেগম খালেদা জিয়া শিগগির দেশে ফিরে আসবেন এবং দেশের জনগণকে সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলবেন। আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিবিএনপি-রুহুল কবির রিজভীবেগম খালেদা জিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বেড়েছে মুরগি, আলু, বেগুন ও কাঁচা মরিচের দাম

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

স্কুল ফিডিং কার্যক্রমে পচা ডিম শনাক্ত: দ্রুত ব্যবস্থার নির্দেশ

জুলাই ৩, ২০২৬

ডিএমপিতে উপকমিশনারসহ সাত কর্মকর্তার বদলি

জুলাই ৩, ২০২৬

দেশে বাণিজ্যিকভাবে জনপ্রিয় হচ্ছে ফিলিপাইন ব্ল্যাক আখের চাষ

জুলাই ৩, ২০২৬

নেত্রকোনায় লেবু চাষ করে স্বাবলম্বী

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT