চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্তমান সময়ে ‘পাগলামী’র মতো ছবি হাস্যকর!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

চিত্রনায়ক বাপ্পী চৌধুরী অভিনীত ‘পাগলামী’ ছবি মুক্তি পেয়েছে শুক্রবার (২০ সেপ্টেম্বর)। দেশের ৩৩টি প্রেক্ষাগৃহে এ ছবিটি মুক্তি পেলেও ‘গ্রহণ করেনি দর্শক’।

একাধিক প্রেক্ষাগৃহের কর্মকর্তা ও কর্মচারী সোমবার বিকেলে চ্যানেল আই অনলাইনকে জানান, দর্শক দেখছে না ‘পাগলামী’। তারা এও বলছেন, ‘বর্তমান সময়ে এমন ছবি একেবারে হাস্যকর!’

রাজধানীর ফার্মগেটের আনন্দ সিনেমা হলে শুক্রবার থেকে চলছে ‘পাগলামী’। হলটির জেনারেল ম্যানেজার মো. শামসুদ্দিন বলেন, দর্শক এ ছবি একেবারে নিজেদের সঙ্গে রিলেট করতে পারছে না। ছবি দেখে খুশী মনে বের হতে পারছে না একটি দর্শকও। আর এ সময়ে এসে পাগলামী’র মতো ছবি নির্মাণ করা একেবারে ফানি, হাস্যকর। নিজেদের চারপাশে কত গল্প রয়েছে, সেগুলো নিয়ে ছবি করলে অন্তত মানুষ ছবি দেখে তৃপ্তি পেত। আজগুবি গল্পের ছবি মানুষ এখন দেখে না। অল্প কিছু মানুষ যা আছে, তাও বাপ্পী আছে বলে আসে! তবে ছবি মোটেও ভালো না।

তিনি বলেন, আনন্দতে হাউজফুল হলে লাখ টাকা সেল হল। সেখানে শুক্রবার চার শো মিলিয়ে ‘পাগলামী’ থেকে আয় হয়েছে মাত্র ১৪ হাজার টাকা! শনিবার ১২ হাজার টাকা, রবিবার আয় হয়েছে মাত্র ১০ হাজার টাকা।

তিনি আরো বলেন, সোমবার দুপুর ও বিকেলের শো মিলিয়ে আয় হয়েছে ৪ হাজার টাকার মতো। সব বাদ দিয়ে শো প্রতি ১০ হাজার থাকলে, লাভের মুখ দেখা যায়। সেখানে চার শো মিলিয়ে আয় হচ্ছে ১০ হাজার! তাহলে ছবি কতটা খারাপ যাচ্ছে, সেটা বোধহয় বলার অপেক্ষা রাখে না। একেবারেই লস।

টিকাটুলি’র অভিসার সিনেমা হলেও চলছে ‘পাগলামী’। সেখানেও ‘ভালো চলছে না’ বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন ম্যানেজার খায়রুল কবির।

Reneta

তার ভাষ্য, ‘পাগলামী’ দেখছে না দর্শক। নায়ক বাপ্পী কিছুটা পরিচিত হলেও নায়িকাকে কেউ চেনে না। তিনি নাকি কলকাতার নায়িকা! আর এ ছবির গল্প খাপছাড়া, খুবই আজগুবি। সেকেলে মনে হয়েছে। নতুন ভালো মানের ছবি নেই বিধায় এ ছবি চালাচ্ছি। ভালো ছবি পেলে যে কোনো সময় হল থেকে নামিয়ে দেব ‘পাগলামী’।

মিরপুর টেকনিক্যালে এশিয়া সিনেমা হল কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে জানা গেল, তাদের কণ্ঠেও সেই হতাশার সুর। মুঠোফোনে এশিয়ার হিসাবরক্ষক আনিস মিয়া বলেন, শুক্রবার একটা শোতে কিছু দর্শক হয়েছিল। এরপর থেকে একেবারে ফাঁকা মাঠ! দু-চারজন যারাই দেখছেন এতে করে কি লাভের পয়সা আসে? বরং লোকসান হচ্ছে। শুক্রবার থেকে পুরাতন ছবি চালাবো, তবুও এসব মানহীন, আগামাথা ছাড়া ছবি চালাবো না।

এদিকে চট্টগ্রামের আলমাস সিনেমা হলেও আলাপ করে জানা যায়, সেখানে ‘পাগলামী’ দেখতে দর্শক আসছে না। এছাড়া ঢাকার পার্শ্ববর্তী পুনম, রাজমনি, চিত্রামহল, বিজিপি হলগুলোর বুকিং এজেন্টদের সঙ্গে আলাপ করলে তারাও জানান, ‘পাগলামী’ কয়েক বছর আগের ছবি। ব্যবসা ভালো যাচ্ছে না। ছবিটি প্রেক্ষাগৃহে প্রদর্শন করে তারা নিজেরাই ক্ষুব্ধ!

‘পাগলামী’ ছবিতে বাপ্পী চৌধুরীর নায়িকা কলকাতার শ্রাবণী রায়। জানা যায়, তরুণ-তরুণীদের কিছু পাগলামীর গল্প উঠে এসেছে ছবির গল্পে। গল্পে বিশ্ববিদ্যালয় পড়ুয়া একদল ছেলেমেয়ে শিক্ষাসফরে যায়। সেখানে ঘটে নানা ঘটনা। এ ছবি নির্মাণ করেছেন কমল সরকার। ছবিটির খবর জানতে তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তেমন কিছুই জানেনা না বলে জানান।

তার ভাষ্য, প্রযোজক তার সুবিধামত মুক্তি দিয়েছেন। ছবি কেমন যাচ্ছে ওই খোঁজ আমার জানা নেই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এশিয়াবাপ্পী চৌধুরীলিড বিনোদনহল
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যাটারদের মনে ‘দ্বিধা’ তৈরি করে উইকেট তুলেছে বাংলাদেশ

মে ১০, ২০২৬

‘হাত মিলিয়েছে’ বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড

মে ১০, ২০২৬

খবর পড়ে অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মে ১০, ২০২৬

সব মানুষের ব্যাংক হিসেবে ভূমিকা রাখতে চায় শাহজালাল ইসলামী ব্যাংক

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনিয়োগবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে বড় পরিকল্পনা আছে: মাহাদী আমিন

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT