চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ণাঢ্য আয়োজনে রানার-চ্যানেল আই বিচ ফুটবল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৭ পূর্বাহ্ন ০৬, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

বর্ণাঢ্য আয়োজনে সাবেক ফুটবলারদের নিয়ে আয়োজিত রানার-চ্যানেল আই বিচ ফুটবলের উদ্বোধন করা হয়েছে। সোমবার সাড়ে দশটার দিকে দু’দিনব্যাপী এই ফুটবল তারকাদের মেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।

সমুদ্র সৈকত কক্সবাজার থেকে টুর্নামেন্টটি সরাসরি সম্প্রচার করছে চ্যানেল আই। এই আয়োজনের টাইটেল স্পন্সর রানার গ্রুপ।

ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন,  বাংলাদেশে ফুটবল এখনও অনেক জনপ্রিয়। এই জনপ্রিয়তার সবার মাঝে ছড়িয়ে দিতেই প্রত্যেক বছর চ্যানেল আই বিচ ফুটবলের আয়োজন করে থাকে। এই ফুটবল উপভোগের মাধ্যমে চ্যানেল আই পরিবারের সাথে থাকার জন্য দেশবাসীকে অনুরোধ জানাচ্ছি।

তিনি আরও বলেন, সবার হৃদয়ে বাংলাদেশ রয়েছে। বিচ ফুটবলকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এবং সবার মনেই ফুটবলকে স্থান দেওয়ার জন্যই এই আয়োজন।

ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আই-এর প্রতিষ্ঠাতা পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন,  বাংলাদেশসহ সারা বিশ্বের যেখানে চ্যানেল আই দেখা যায়, সকলেই এই বিচ ফুটবল উপভোগ করবে বলে করছি। ফুটবলের মতো বিচ ফুটবলকেও এই দেশে জনপ্রিয় করে তোলাই আমাদের এই আয়োজনের উদ্দেশ্য।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় প্রিয় খেলোয়াড়দের নিয়ে এমন উৎসব আয়োজনের জন্য চ্যানেল আই-কে ধন্যবাদ জানান। বলেন, ফুটবল খেলায় আমরা সমৃদ্ধি লাভ করছি। অগুণিত দর্শকেরা আমাদের সাবেক খেলোয়াড়দের নৈপুণ্য দেখে মুগ্ধ হবে। এই আয়োজনের মাধ্যমে ফুটবলের প্রতি আমরা তরুণদের এবং ক্রিড়ামোদীদের উৎসাহ দিতে পারছি।

Reneta

এই বর্ণাঢ্য আয়োজনে সহযোগিতার জন্য তিনি কক্সবাজার জেলা প্রশাসক, নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে কক্সবাজারবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রানার’র ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন, কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন, কক্সবাজারের পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমেদ, পপুলার লাইফ ইন্সুরেন্স লি. এর এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর বিএম শওকত আলী।

দিনের প্রথম খেলাতেই আবাহনী মাস্টার্স এর হয়ে মাঠে নামেন ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। ব্রাদার্স মাস্টার্স ৭-২ গোলের বড় জয়ে ২টি গোলও করেন জয়।

ওয়াফ মাস্টার্সকে ৫-২ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে মোহামেডান মাস্টার্স।

দু’দিনের ফুটবল উৎসবে ৬টি দল খেলবে ১১টি ম্যাচ। প্রথম দিন অনুষ্ঠিত হচ্ছে ৬টি ম্যাচ।

টুর্নামেন্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে আয়োজকরা জানিয়েছেন, এবার প্রয়াত ধারাভাষ্যকার আব্দুল হামিদ সম্মাননা দেয়া হবে একজন ক্রীড়া সংগঠককে।

৬  ও ৭ ফেব্রুয়ারি সাবেক ফুটবলারদের এ মিলনমেলায় মোট ৬টি দল অংশ নিচ্ছে। থাকছে নারী ফুটবল দলও। অংশ নেয়া দলগুলো হলো- মোহামেডান মাস্টার্স, আবাহনী মাস্টার্স, মুক্তিযোদ্ধা সংসদ মাস্টার্স, ব্রাদার্স মাস্টার্স, ওয়াফ মাস্টার্স এবং চট্টগ্রাম মাস্টার্স।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা

এপ্রিল ১১, ২০২৬

কুমিরের মুখে কুকুর, ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনা?

এপ্রিল ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের দিকে তাকিয়ে সারাবিশ্ব, আলোচনায় যেসব বিষয়

এপ্রিল ১১, ২০২৬

কোন রান খরচ না করেই পাঁচ উইকেট মাহিনের

এপ্রিল ১১, ২০২৬

গুরুতর অসুস্থ আশা ভোঁসলে, হাসপাতালে ভর্তি

এপ্রিল ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT