চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্জ্য ব্যবস্থাপনায় আমরা কেন পিছিয়ে?

জানে আলম জনিজানে আলম জনি
৯:৩৫ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০১৮
মতামত
A A

বিশ্বের প্রায় প্রত্যেক দেশেই নগরবাসী বা নাগরিকগণ সরকারকে ট্যাক্স-ভ্যাট দিবেন এটাই নিয়ম। আর যারা বেকার, সরকার ঐ ট্যাক্সের টাকাই বেকার, গরীব, অহসহায়দের মাঝে বন্টন করবেন বা দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে খাটাবেন। তবে বর্জ্য ব্যবস্থাপনার খাত ভিন্ন, কারণ সরকার বর্জ্য ফেলেন না। জনগণ থেকে পাওয়া একটি পয়সাও তারা এই খাতে ব্যয় করেন না।

তবে সে দেশের সরকার আইনে বেধে কোন প্রোডাক্ট বাজারে ছাড়ার সময় ট্যাক্স ভ্যাটের বাহিরে রি-সাইকেল ফি নামে একটি অর্থ বসিয়ে দেন। যেমন কোন ব্যবহারিক বস্তু কিনতে হলে সেটি পুরনো হয়ে যাওয়ার পরে অবশ্যই মানুষ সেটি ফেলে দেয় বা নষ্ট করে ফেলে আর ফেলতে হলে তা বর্জ্যই হয়ে যায়। হোক তা চিপসের প্যাকেট, পানির বোতল বা গাড়ি। সরকারের বর্জ্য ব্যবস্থাপনায় আলাদা একটি ডিপার্টমেন্ট থাকে যারা ঐ কেটে রাখা রি-সাইকেল ফি দিয়ে পাবলিক সেক্টর হায়ার করে, কারণ এটি কোন সহজ কাজ নয়। আছে নানাবিধ জীবনের ঝুঁকি।তাই উচ্চ বেতন দিয়ে বর্জ্য ব্যবস্থাপনা করানোর ফলে “যত বর্জ্য তত লাভ” এই নীতিগ্রহণে ঐ সকল কোম্পানি বর্জ্য খুঁজে বেড়ান। এবং তা করতে সরকারের কোন বেগ পেতে হয়না বা কোন বাজেটেরও প্রয়োজন হয় না।

আরো সহজ করে যদি বলি,মনে করুন আমি যদি দোকান থেকে একটি চিপসের প্যাকেট ক্রয় করি, তবে আমাকে ভ্যাট ছাড়াও আলাদা এক টাকা পে করতে হবে ঐ চিপসের প্যাকেট রি-সাইকেল বা সেটা পরিষ্কার করে নিয়ে যাওয়ার জন্য। কারণ ঐ প্যাকেটটি আমি রাস্তায়, ড্রেনে বা নির্দিষ্ট স্থানেই ফেলবো এবং সেটি বর্জ্যই হবে। এখন ভাবুন এমন করে প্রতিটি পণ্যে সরকারের কী পরিমাণ অর্থ আয় হতে পারে? আর সেই টাকা যদি শুধুমাত্র বর্জ্য ব্যবস্থাপনায় ব্যয় হয় কারই মাথা ব্যথা থাকে না,শহর ও পরিবেশ থাকে ঝকঝকে।

আমাদের দেশের সরকার পরীক্ষামূলকভাবে স্বল্প পরিসরে মেট্রোপলিটন শহরসহ জেলা শহরগুলোতে চেষ্টা করে দেখতে পারে। যে সকল পণ্যের প্যাকেট অপচনশীল, পরিবেশ এবং জলাবদ্ধতার সৃষ্টি করে যেমন পানির বোতল চিপস চানাচুর প্যাকেট পলিথিনে মোড়া ভোজ্যপণ‍্য ইত্যাদি এক টাকার স্ট্যাম্প, সিগারেটের প্যাকেটে যেমন থাকে। বাধ্যতামূলক করে দিয়ে প্রাইভেট সেক্টরকে দায়িত্ব দিলে দেশের ময়লা খুঁজে পাওয়া যাবে না। হবে বহু মানুষের কর্মসংস্থান।

এতে বর্জ্য রি-সাইকেলের মাধ্যমে জৈব সারসহ নানাবিধ কমদামে নুতন প্রোডাক্ট তৈরি, যা দেশের জিডিপিতে ভূমিকা রাখবে। এবং কোম্পানিগুলো পলিথিনের প্যাকেট ছেরে পরিবেশ বান্ধব পাটের দিকে ধাবিত হবে। সুষ্ঠু পরিকল্পনা এবং তার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারলে ঘনবসতিপূর্ণ দেশে সকলের তরে সকলে আমরা হতে পারি প্রত্যেকে মোরা পরের তরে।

Reneta

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বর্জ্যবর্জ্য ব্যবস্থাপনা
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT