রাজনীতি

বরিশাল কার্যত বিচ্ছিন্ন

ঝালকাঠিতে বাসের সারি, যাত্রীরা ভোগান্তিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝালকাঠিতে বাস ধর্মঘটের কারণে বাসের সারি ও যাত্রীরা ভোগান্তিতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামীকাল শনিবার ব‌রিশালে বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র সড়ক ও নৌপথে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে বরিশাল।

বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে আজ থেকে দুইদিন বন্ধ থাকবে সব যাত্রীবাহি যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছে জনসাধারণ। এদিকে লঞ্চ-বাস-থ্রি হুইলার ও খেয়া নৌকা বন্ধের পরও মিছিলের পর মিছিল আসছে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বিএনপি’র গণসমাবেশস্থলে। কোন বাধা বিএনপি’র জনস্রোত ঠেকাতে পারবেনা বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা।

সকাল থেকেই বরিশাল টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোন লঞ্চ। ভোলা, বরগুনা,পটুয়াখালীসহ অভ্যন্তরীন কোন ১০/১২ টি রুটের সব লঞ্চ চলাচল। দুই দিনের কর্মবিরতিতে গেছে সড়ক পরিবহন মালিক সমিতি ও অটো থ্রি হুইলার চালকরাও।

সব বিপত্তি উপেক্ষা করেই শনিবার বঙ্গবন্ধু উদ্যানে বড় গণজমায়েত করতে চায় বিএনপি। ইতোমধ্যেই শহরে অবস্থান নিয়েছে বিপুল সংখ্যক নেতাকর্মী।

 

বিষয়:বরিশাল বিএনপি মহাসমাবেশ যোগাযোগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…