চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশালের শক্তি সাকিব, বললেন কুমিল্লার কোচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৫ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে শুক্রবার মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল সাড়ে ৫টায়।

ফাইনালের আগে বরিশাল অধিনায়ক সাকিবের ক্রিকেট মস্তিষ্কের প্রশংসা করলেন কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এবারের আসরে ‍দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্য দেখাচ্ছেন সাকিব। দিচ্ছেন দারুণ নেতৃত্ব। বরিশালের শক্তির জায়গা যে সাকিব, সেটি অকপটেই বললেন সালাউদ্দিন। জানালেন কুমিল্লার লড়াইটা মূলত সাকিবের সঙ্গেই।

‘আমার মনে হয় বরিশালের যে শক্তি সেটা হচ্ছে সাকিব আল হাসান। সাকিবের মাথার সঙ্গে আমাদের খেলতে হবে। সে খুবই ভালো অধিনায়কত্ব করছে। তার দলে যতটুকু শক্তি আছে সেটা খুব ভালো কাজে লাগাচ্ছে। বিশেষ করে তার বোলিং বিভাগ নিয়ে। চারটা-পাঁচটা ম্যাচে খুব কম রান ডিফেন্ড করেছে। সেটা কিন্তু একটা দলের গুরুত্বপূর্ণ।’

‘তাতে বোঝা যায় তারা পরিকল্পনা করে এগোচ্ছে। সে কারণে বললাম সাকিবের মাথার সঙ্গে আমাদের খেলতে হবে। ও অনেক সময় যে ট্রিকস করে সেটা ব্যাটসম্যানরা বুঝতে পারে না। সেটা বুঝতে পারলে আমাদের জেতার সম্ভাবনা থাকবে।’

এবার সবার আগে বিপিএলের ফাইনাল নিশ্চিত করে সাকিবের বরিশাল। প্রথম কোয়ালিফায়ারে তারা হারায় কুমিল্লাকে। আবার ফাইনালে মুখোমুখি হচ্ছে পুরো আসরে দুর্দান্ত খেলা দল দুটি। ইমরুল কায়েসের কুমিল্লা দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে উড়িয়ে ফাইনালের মঞ্চে আসে।

বিপিএলে কোচ খালেদ মাহমুদ সুজন ও অধিনায়ক সাকিবের জুটি সবসময়ই দারুণ ও সফল। তাদের দল ঢাকা ডায়নামাইটস টানা তিনবার ফাইনাল খেলেছে ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে। এরমধ্যে ২০১৬ বিপিএল শিরোপা জিতলেও পরের দুবার রানার্সআপ হয়েছে।

Reneta

আর কুমিল্লায় কোচ সালাউদ্দিন ও ইমরুল জুটিও বেশ সফল। ২০১৫ সালে অবশ্য মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্বে খেলেছেন ইমরুল এবং ২০১৮ সালে অধিনায়ক ছিলেন তিনি। এই দুবার দলকে ফাইনালে উঠিয়ে শিরোপা জিতিয়েছেন।

এরমধ্যে ২০১৮ সালে একবারই শিরোপা যুদ্ধে সুজন-সালাউদ্দিন লড়াই হয়েছে, যেখানে সুজনকে হারিয়ে দেন সালাউদ্দিন। এবার তাদের মধ্যে আরেকটি ফাইনাল। তৃতীয়বার ফাইনালে ওঠা কুমিল্লার আরেকটি শিরোপা জয়ের লক্ষ্য। আর বরিশালের কোনো ফ্র্যাঞ্চাইজি হিসেবে তৃতীয় ফাইনালে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ বরিশালের। অধিনায়ক হিসেবে একবার করে শিরোপা জিতেছেন সাকিব ও ইমরুল। দু’জনেরই এবার সংখ্যাটা বাড়ানোর হাতছানি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইমরুলকুমিল্লাবঙ্গবন্ধু বিপিএল-২০২২বরিশাললিড স্পোর্টসসাকিবসালাউদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

মাথাপিছু জিডিপিতে চলতি বছরেই ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ

এপ্রিল ২৮, ২০২৬
লতিফ মাস্টার ফাউন্ডেশন

আদর্শের আলোয় বদলে যাওয়া বেশরগাতি

এপ্রিল ২৮, ২০২৬

রিয়ালের কোচ হচ্ছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী স্কালোনি?

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে গুরুত্বারোপ

এপ্রিল ২৮, ২০২৬

সিঙ্গাপুরকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT