বাংলাদেশ

বরগুনায় নিরাপদ নৌ ভ্রমণ নিশ্চিতে ৬ দফা

মানববন্ধনে অংশগ্রহণকারীরা নিরাপদ নৌ ভ্রমণের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বরগুনায় নিরাপদ নৌ ভ্রমণ নিশ্চিতে ৬ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

হাসান ঝন্টু: ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের পর নিরাপদ নৌ ভ্রমণ নিশ্চিতের দাবিতে বরগুনা প্রেসক্লাবের চত্বরে মানববন্ধন হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় বরগুনা যাত্রী অধিকার সংরক্ষণ কমিটির ব্যানারে মানববন্ধনটি পরিচালিত হয়।

মানববন্ধনে দুর্ঘটনায় নিহতদের যৌক্তিক ক্ষতিপূরণমহ যাত্রীদের জানমাল রক্ষার্থে ৬ দফা দাবি তুলে ধরে সংগঠনটি।

এ মানববন্ধনে অংশ নেয়- সাইক্লিং সোসাইটি বরগুনা, চাইল্ড একাডেমী বরগুনা, বরগুনা সাইকেলিং কমিটি, সানমুন অ্যাকাডেমিসহ কয়েকটি সংগঠন।

মানববন্ধনে বক্তারা বলেন, বরগুনায় লঞ্চ সিন্ডিকেট বন্ধ করতে হবে, যাত্রীদের নিরাপদে যাতায়াত ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে।

বরগুনা যাত্রী অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি সঞ্জীব দাস বলেন, বরগুনায় কোনো লঞ্চ সিন্ডিকেট থাকবে না। সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলবে না। আমাদের দাবি না মানা পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।

বিষয়:নৌ ভ্রমণ বরগুনা মানববন্ধন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…