কক্সবাজার

বরখাস্ত ওসি প্রদীপসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

বাংলাদেশ পুলিশ কর্মকর্তা, ওসি প্রদীপের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ওসি প্রদীপের ছবি, তিনি বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা, পরিধান করেছেন পুলিশ ইউনিফর্ম।. Channel i News – চ্যানেল আই নিউজ

বন্দুকযুদ্ধে মিজানুর রহমান নিহতের ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশসহ ১৩ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালতে আরও একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

রোববার দুপুরে নিহত মিজানুর রহমানের স্ত্রী টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা নুর নাহার বাদী হয়ে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম (টেকনাফ-৩) হেলাল উদ্দিনের আদালতে মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযুক্তদের মধ্যে ১২ জন পুলিশ সদস্য ও ইউনিয়ন পরিষদের একজন দফাদার রয়েছেন। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী জুলকারনাইন জিল্লু।

তিনি জানান, ভিকটিম মিজানুর রহমান মোবাইল ব্যাংকিং পরিচালনা করে পরিবারের জীবিকা নির্বাহ করতেন। গত ৫ এপ্রিল সকালে টেকনাফ উপজেলা পরিষদ মসজিদ মার্কেটের দোকান থেকে তাকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে একদল পুলিশ গিয়ে তার বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায় এবং মিজানের পরিবার থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

এর পরিপ্রেক্ষিতে মিজানের পরিবার ধারকর্য করে দুই লাখ টাকা দেয়। বাকি টাকা দিতে অপারগতা প্রকাশ করায় রাত পৌনে বারোটার দিকে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে মিজানুরকে গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় বিচার দাবি করেছেন নিহত মিজানুর রহমানের স্ত্রী নুরনাহার। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিষয়:ওসি প্রদীপ হত্যা মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…