স্পোর্টস

বরখাস্ত আনচেলত্তি

বরখাস্ত আনচেলত্তি

রিয়াল মাদ্রিদের ব্যর্থতার দায়টা তাহলে আনচেলত্তিকেই নিতে হলো। চলতি মৌসুমে রিয়ালকে কোনো বড় শিরোপা এনে দিতে না পারায় বরখাস্তের মত চড়া মাশুল গুণতে হলো পিএসজি হয়ে রিয়ালে পাড়ি জমানো ইতালিয়ান এ কোচকে।

স্প্যানিশ মিডিয়ায় গত কিছুদিন ধরেই আনচেলত্তির বরখাস্তের গুঞ্জন ভাসছিলো। যদিও রিয়ালের সাথে তার চুক্তির মেয়াদ বাকি ছিলো আরো এক বছর। আনচেলত্তিরও বার্নাব্যুতে থেকে যাওয়ার ইচ্ছেও ছিলো। বলেও রেখেছিলেন, হয় রিয়াল নতুবা এক বছরের জন্য বিশ্রামে যাবেন বিশ্বের অন্যতম টপ-প্রোফাইল এ কোচ।

ক্রিস্টিয়ানো রোনালদোর মতো প্রভাবশালী খেলোয়াড়ও গলা ফাটিয়েছিলেন আজ্জুরি বসের পক্ষে। তাই সোমবার সংবাদ সম্মেলনে গ্যালাকটিকোদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস কোচের বিদায় প্রসঙ্গে বলেছেন, এটা্ আমাদের জন্য মোটেই সহজ সিদ্ধান্ত ছিলো না।

আসছে সপ্তাহে রিয়ালের নতুন কোচের নাম জানা যাবে। সব ঠিক থাকলে আগামী বছর কোনো দলের হয়ে ডাগআউটে নাও দেখা যেতে পারে কার্লো আনচেলত্তিকে।

গত মৌসুমে পিএসজি ছেড়ে রোনালদো-বেলদের অভিভাবকত্ব নিয়েছিলেন তিনি। তার অধীনে প্রথম মৌসুমে রিয়াল সাফল্যও পেয়েছিলো। দলকে এনে দিয়েছিলেন দশম ইউরোপ সেরার মুকুট।

তবে এবারের মৌসুমে জুভেন্টাসের কাছে হেরে টানা দ্বিতীয় বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন ভেঙ্গে যায় রোনালদো-বেলদের।

আবার লা লিগার মাঝামাঝি সময় পর্যন্ত এগিয়ে থেকেও বার্সেলোনার কাছে খোয়াতে হয় লিগ শিরোপা।

বিষয়:আনচেলত্তি রিয়াল মাদ্রিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…