আদালত

সোনারগাঁও উপজেলা চেয়ারম্যানকে বরখাস্তের আদেশ স্থগিত

বরখাস্ত আদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আজাহারুল ইসলাম মান্নানকে তৃতীয়বারের মতো সাময়িক বরখাস্ত করে দেয়া আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

সেই সঙ্গে তাকে বরখাস্তের আদেশ কেন বেআইনী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আগামী ৪ সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো: সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

গত ৫ জুলাই তৃতীয় বারের মতো স্থানীয় সরকার মন্ত্রণালয় উপজেলা চেয়ারম্যান আজাহারুল ইসলাম মান্নানকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…